এক্সপ্লোর

Mock Drill Central Advisory: পাকিস্তানে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা ? রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের

Mock Drill Central Advisory: উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। আর এবার একাধিক রাজ্যকে আগামী ৭ মে বুধবার মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র।

Mock Drill Central Advisory: পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইসরি। প্রত্যাঘাতের প্রস্তুতি, রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে কেন্দ্রের নির্দেশ। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ।    

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক, একজন স্থানীয় ঘোড়াচালক। পর্যটকদের ধর্ম জেনে, বেছে বেছে হিন্দুদের টার্গেট করে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই ক্রমশ অবনতির দিকেই এগোচ্ছ ভারত-পাকিস্তান সম্পর্ক। পড়শি দেশের প্রতি যে আর কোনওভাবে নরমপন্থা দেখানো হবে না ইতিমধ্যেই তার একাধিক নিদর্শন দিয়েছে ভারত।     

এখনও পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা ধরা পড়েনি। তার জন্য জম্মু-কাশ্মীরে চলছে চিরুনি তল্লাশি। সেনাবাহিনীর সঙ্গে রয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। আর এবার একাধিক রাজ্যকে আগামী ৭ মে বুধবার মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এই মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী কী পদক্ষেপ? সাধারণ নাগরিকদেরও এবার মক ড্রিলের জন্য তৈরি করার প্রস্তুতি। পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইসরি।    

কেন্দ্রের নির্দেশের পরেই ফিরোজপুরে মক ড্রিল শুরু হয়েছে। পাঞ্জাবেও ব্ল্যাক আউটের মক ড্রিল করা হয়েছে। প্রত্যেক রাজ্যকে মক ড্রিল করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। এয়ার রেড সাইরেনের জন্য প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।    

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী কী পদক্ষেপ? 

১। এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ 
২। আচমকা হামলা হলে কীভাবে আত্মরক্ষা? সাধারণ মানুষ, ছাত্রদের মক ড্রিল 
৩। যেকোনও মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তত থাকার নির্দেশ 
৪। বিশেষ বিশেষ কারখানা, সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজের প্রস্তুতি 
৫। হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকার খালি করতে মক ড্রিলের নির্দেশ  

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget