এক্সপ্লোর

চন্দ্রযান ২: 'অক্ষত রোভার প্রজ্ঞান, ল্যান্ডার থেকে কিছুটা এগিয়েওছে..', দাবি 'বিক্রম'-এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া মহাকাশ-উৎসাহী তরুণের

তাঁর আরও দাবি, হতে পারে বিক্রমকে তথ্য় সরবরাহ করেছে প্রজ্ঞান। কিন্তু, বিক্রম তা পৃথিবীতে পাঠাতে (রিলে) করতে পারেনি।

নয়াদিল্লি: মহাকাশ-উৎসাহী শন্মুগ সুব্রহ্মণ্যম, যিনি গত বছর ভারতের চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম-এর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন, ফের একটি চমকপ্রদ সুলুক-সন্ধান করেছেন। তাঁর দাবি, চাঁদের মাটিতে অক্ষত অবস্থায় রয়েছে রোভার প্রজ্ঞান। এমনকী, তা বিক্রমের পেট থেকে বেরিয়ে কিছুটা এগিয়েও যায়।

শনিবার, একাধিক ট্যুইটের মাধ্যমে শন্মুগ তাঁর বক্তব্য পেশ করেন। সম্প্রতি, নাসার লুনার রিকনেসঁস অরবাইটাল (এলআরও)-র নেওয়া ছবি পোস্ট করে, শন্মুগ দাবি করেন, রোভারটি অক্ষত রয়েছে। এমনকী তা মূল ল্যান্ডারের থেকে বেরিয়ে কয়েক মিটার এগিয়েছে। তাঁর আরও দাবি, হতে পারে বিক্রমকে তথ্য় সরবরাহ করেছে প্রজ্ঞান। কিন্তু, বিক্রম তা পৃথিবীতে পাঠাতে (রিলে) করতে পারেনি।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার পথে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তারপর থেকে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার জন্য শন্মুগকে কৃতিত্ব দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-ও। ফলে, চেন্নাইয়ের এই ৩৩ বছর বয়সী ইঞ্জিনিয়ারের কথাকে গুরুত্ব দিচ্ছে ইসরো-ও।

নিজের এই তথ্যানুসন্ধান ইসরোকে ই-মেল মারফৎ পাঠিয়েছেন শন্মুগ। সেই কথাও তিনি ট্যুইটারে পোস্ট করেছেন। প্রসঙ্গত, ১০০০ কোটি টাকার চন্দ্রযান ২ অভিযানে ইতিহাস রচনা করার খুব কাছাকাছি চলে গিয়েছিল ইসরো। যদি সফট ল্যান্ডিং হত, তাহলে বিশ্বে এই কীর্তি অর্জন করতে সক্ষম হওয়া চতুর্থ দেশ হত ভারত। পাশাপাশি, প্রথম অভিযানেই চাঁদের দক্ষিণ মেরুতে সফল সফট ল্যান্ডিং করতে পারা বিশ্বের প্রথম দেশের তকমাও জুটত ভারতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget