এক্সপ্লোর

Chile Earthquake: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

Chile News: ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি ও আর্জেন্তিনার সীমান্ত এলাকায় অবস্থিত আন্তোফাগাস্তা শহরের বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আন্তোফাগাস্তা: ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩ । চিলির স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটা ২০ মিনিট নাগাদ সবথেকে বেশি কম্পন অনুভূত হয়েছে চিলি-আর্জেন্তিনা সীমান্তে অবস্থিত  আন্তোফাগাস্তা শহরে। এমনটাই জানানো হয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়য়ান সিসমোলজিক্যাল সেন্টারের তরফে। প্রবল ভূকম্পনের ফলে নিমিষে আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্তোফাগাস্তা শহরে। প্রাণের ভয় লোকজন বাড়ি ছেড়ে বাইরে ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত প্রবল এই ভূমিকম্পের ফলে কারও প্রাণহানি বা জখম হওয়ার খবর পাওয়া যায়নি। পাওয়া যায়নি সম্পত্তির ক্ষতির খতিয়ানও।

 

 ইউরোপিয়ান-মেডিটেরিয়য়ান সিসমোলজিক্যাল সেন্টার সূত্রে জানা গেছে, ভূকম্পনের উৎসস্থল ছিল চিলির উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে ২৬৫ কিলোমিটার পূর্বে, মাটির ১২৬ কিলোমিটার নিচে।

>আরও পড়ুন: টেলিভিশন চ্যানেলের অফিসেও হামলা, সম্প্রচার বন্ধ, প্রাণ গেল স্কুলপড়ুয়ারও, বাংলাদেশে মৃত বেড়ে ৩৯

এপ্রসঙ্গে চিলির রাষ্ট্রপতি গ্র্যাবিয়েল বোরিক নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেন, আমি ইতিমধ্যেই আঞ্চলিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের কাছ থেকে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে বিভিন্ন দল এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি সূত্রে জানা গেছে, প্রবল ভূম্পন হলেও এখনও পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়নি। 

আরও পড়ুন: Oil Tanker Capsizes Off Oman: ওমান উপকূলের কাছে দুর্ঘটনা, সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, নিখোঁজ ১৩ ভারতীয়

প্রসঙ্গত উল্লেখ্য এই বছরের জানুয়ারি মাসে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়ে ছিল চিলির উত্তরপ্রান্তে অবস্থিত তারাপাকা এলাকায়। ভূকম্পনের উৎসস্থল ছিল মাটির ১৮৮ কিমি গভীরে।

চিলি প্রশান্ত মহাসাগরের তথাকথিত রিং অফ ফায়ার এলাকার মধ্যে অবস্থিত। এই এলাকায় প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে। ২০১০ সালে ৮.৮ মাত্রার ভূমিকম্পের সুনামি হয়েছিল চিলিতে। তাতে মৃত্যু হয় ৫২৬ জনের।  তবে আজকের ভূমিকম্পে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Narendra Modi: সোশ্যাল মিডিয়ায় সবাইকে ছাপিয়ে গেলেন মোদি, অনুগামীর সংখ্যায় ধারেকাছে নেই কেউ

সেরা শিরোনাম

SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget