এক্সপ্লোর

আশঙ্কা, করোনা এসেছে প্যাঙ্গোলিন থেকে, সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিল চিন

এরপরই চিন ঘোষণা করেছে, প্যাঙ্গোলিনের সমস্ত প্রজাতিকে দ্বিতীয় শ্রেণির বদলে প্রথম শ্রেণির সুরক্ষা পাওয়া প্রাণীদের তালিকায় উন্নীত করা হবে। যথেচ্ছ শিকারের জেরে তাদের সংখ্যা উদ্বেগজনক হারে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

বেজিং: প্যাঙ্গোলিনের থেকেই সম্ভবত মানব শরীরে ছড়িয়েছে করোনাভাইরাস। এই আশঙ্কা প্রকাশ্যে আসার পরই চিন প্রশাসন প্যাঙ্গোলিনকে লুপ্তপ্রায় প্রাণী জায়ান্ট পান্ডার স্তরের সর্বোচ্চ নিরাপত্তা দিল। প্যাঙ্গোলিনের মাংস চিনে দারুণ জনপ্রিয়। তার আঁশ দিয়ে তৈরি হয় ঐতিহ্যময় চিনা ওষুধপত্র। চিনাদের বিশ্বাস, এর ফলে নপুংসকতা সেরে যায়, সদ্য মায়েদের স্তনদুগ্ধ বাড়ে। ফলে প্যাঙ্গোলিন যথেচ্ছ শিকার হয় এ দেশে। গত দশ বছরে ১০ লাখের মত প্যাঙ্গোলিন মারা হয়েছে বলে মনে করা হয়, প্রতি বছর অন্যান্য দেশে চোরাচালান করা হয় ২০ টন প্যাঙ্গোলিন ও তাদের দেহাংশ। যদিও শুধু চিনে নয়, গোটা বিশ্বেই সব থেকে বেশি চোরাশিকার হয় এই প্যাঙ্গোলিন। চিনা বিজ্ঞানীরা প্রথমে মনে করছিলেন, সাপ আর বাদুড় থেকে করোনা ছড়িয়েছে। কিন্তু এখন তাঁরা মনে করছেন, প্যাঙ্গোলিনই এই বিপত্তির কারণ। এরপরই চিন ঘোষণা করেছে, প্যাঙ্গোলিনের সমস্ত প্রজাতিকে দ্বিতীয় শ্রেণির বদলে প্রথম শ্রেণির সুরক্ষা পাওয়া প্রাণীদের তালিকায় উন্নীত করা হবে। যথেচ্ছ শিকারের জেরে তাদের সংখ্যা উদ্বেগজনক হারে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যান্য প্রথম শ্রেণির সুরক্ষিত জীবজন্তু হল জায়ান্ট পান্ডা, তিব্বতী হরিণ ও লাল ঝুঁটির সারস। চিনের বন্য প্রামী সংরক্ষণ সংস্থা জানিয়েছে, প্যাঙ্গোলিনদের বাঁচাতে উদ্যোগী হবে তারা, চোরাশিকার ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদের জন্য তৈরি হবে প্রটেকশন রিসার্চ সেন্টার ও জিন ব্যাঙ্ক। ইয়াংসি নদীর দক্ষিণে ১৭ প্রদেশে প্যাঙ্গোলিনের বাস। কিন্তু ২০০৩-এর একটি জাতীয় সমীক্ষা বলছে, প্যাঙ্গোলিনের সংখ্যা কমে ৬৪,০০০-এর মত দাঁড়িয়েছে, তাদের বাসভূমি ১৭-র বদলে কমে দাঁড়িয়েছে ১১টি প্রদেশ। ২০০৭-এ চিনে প্যাঙ্গোলিন শিকার নিষিদ্ধ হয়, ২০১৮-য় বন্ধ হয় বাণিজ্যিক কারণে প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিন জাত জিনিসপত্রের আমদানি। কিন্তু এরপরেও প্যাঙ্গোলিনের সংখ্যা উদ্বেগজনক হারে কমেই চলেছে। তার মূল কার তাদের বাসস্থান ধ্বংস ও খাওয়ার জ্নয় প্যাঙ্গোলিন শিকারে যথেষ্ট শাস্তির ব্যবস্থা না থাকা, জানিয়েছে চিনের সরকারি সংবাদপত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget