এক্সপ্লোর

ট্রাম্প জমানায় সম্পর্ক তলানিতে, কিন্তু বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করতে এখনও নারাজ চিন

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, আমাদের অভিমত হল, মার্কিন আইন ও পদ্ধতি-প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখেই এই নির্বাচনের ফল নির্ধারিত হবে। সংশ্লিষ্ট ইস্যুতে চিনের অবস্থান স্পষ্ট, ধারাবাহিক।

বেজিং: ডোনাল্ড ট্রাম্প জমানায় চরম তিক্ততায় পৌঁছেছে চিন-মার্কিন সম্পর্ক। তা তলানিতে ঠেকেছে বলা যায়। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প একাধিক ইস্যুতে চিনকে নিশানা করেছেন। চিনের ইউহান প্রদেশকে নোভেল করোনাভাইরাসের ‘আঁতুরঘর’ আখ্যা দিয়ে দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া মারণ ভাইরাসকে ‘ইউহান ভাইরাস’ তকমা দিয়েছেন। চিনকেই এই ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করেছেন ট্রাম্প। পাশাপাশি দুদেশের বিরোধ ঘনিয়েছে বাণিজ্য সংক্রান্ত শুল্ক হার নিয়েও। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হারে উল্লসিত না হোক, তাঁর বিরোধিতা করে জয়ী জে বাইডেনকে স্বাগত জানানোর কথা চিনের। কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশ ট্রাম্পের পরাজয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি, এমনকী নবনির্বাচিত বাইডেনকে অভিনন্দন, শুভেচ্ছাও জানাতে তৈরি নয় তারা। চিনের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট ভোটের ফল এখনও স্থির হয়নি, তা সংশ্লিষ্ট আইন, পদ্ধতি-প্রক্রিয়া’ অনুসারে নির্ধারিত হওয়া বাকি। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, আমাদের অভিমত হল, মার্কিন আইন ও পদ্ধতি-প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখেই এই নির্বাচনের ফল নির্ধারিত হবে। সংশ্লিষ্ট ইস্যুতে চিনের অবস্থান স্পষ্ট, ধারাবাহিক। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের সুফল সুরক্ষিত রাখতে আমাদের অঙ্গীকার শিথিল হবে না। আমরা সর্বদা বলেছি, চিন ও আমেরিকার অবশ্যই পারস্পরিক সম্মান ও উভয়ের ঘরোয়া বিষয়ে নাক না গলানোর নীতির ভিত্তিতে চলতি বিরোধগুলি নিয়ন্ত্রণ করা, চিন-মার্কিন সম্পর্কের স্বাস্থ্যকর, স্থিতিশীল অগ্রগতির লক্ষ্যে এগনো উচিত। আমরা আশা করি, নয়া মার্কিন সরকারও অর্ধেক রাস্তা পেরিয়ে চিনের সঙ্গে মিলবে। এই নিয়ে রাশিয়া, মেক্সিকোর পর চিনও এখনও পর্যন্ত বাইডেনকে স্বীকৃতি দিতে অনীহা দেখিয়ে চলেছে। এদিকে মস্কোর খবর, মার্কিন ভোটে বিজয়ীকে অভিনন্দন জানানোর আগে সরকারি ফলাফলের অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আমরা মনে করি, সরকারি ভাবে নিশ্চিত ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করাই ঠিক। আপনাদের মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন, তিনি মার্কিন জনগণের রায়, পছন্দকেই সম্মান করবেন। এর মধ্যেই ট্রাম্প বলে চলেছেন, তিনি পরাজয় মানবেন না। ভোটে রিগিং করা হয়েছে, তিনিই প্রকৃত জয়ী বলে দাবি তাঁর।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ''আমরা দেশের নাগরিকদের একা ছেড়ে দেব না !
''আমরা দেশের নাগরিকদের একা ছেড়ে দেব না !" যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন দেশে আটক ভারতীয়দের উদ্দেশে বার্তা মোদির
West Bengal News Live: ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থা? মারাত্মক অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রী
ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হেনস্থা? মারাত্মক অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রী
RG Kar Protests: হাইকোর্টে আরও অনিশ্চিত আর জি কর মামলা, কবে হবে নিষ্পত্তি?
হাইকোর্টে আরও অনিশ্চিত আর জি কর মামলা, কবে হবে নিষ্পত্তি?
Narendrapur News: ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই হেনস্থার শিকার আইনের ছাত্রী? ভয়ঙ্কর অভিযোগ নরেন্দ্রপুরের IC-র বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার
ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই হেনস্থার শিকার আইনের ছাত্রী? ভয়ঙ্কর অভিযোগ নরেন্দ্রপুরের IC-র বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget