এক্সপ্লোর

Coal Smuggling Scam: ১৩ এপ্রিল পর্যন্ত অনুপ মাঝিকে গ্রেফতার করতে পারবে না সিবিআই

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আইনি রক্ষকবচের মেয়াদ বাড়ল। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না।  আর এরইমধ্যে মঙ্গলবার ফের লালাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: অনুপ মাঝি ওরফে লালাকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই।  আজ সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি হয়নি। পরবর্তী শুনানি হবে ১৩ এপ্রিল। তাই ওইদিন পর্যন্ত লালার আইনি রক্ষাকবচের মেয়াদ বেড়েছে।  আজও লালাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আইনি রক্ষকবচের মেয়াদ বাড়ল। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না।  আর এরইমধ্যে মঙ্গলবার ফের লালাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই।

টানা ১০ ঘণ্টা। এই নিয়ে চতুর্থবার। কিন্তু, ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত অনুপ ওরফে লালা। সিবিআই সূত্রে দাবি, তথ্যপ্রমাণ দেখানো হলেও কিছু বলতে চাইছেন না তিনি। তাঁর বিরুদ্ধে যে সব থানায় কেস রয়েছে, তার তথ্য তুলে ধরলেও লালা বলছেন, কিছুই জানেন না।শুধু বলে চলেছেন, তিনি কিছু করেননি। তাঁকে দিয়ে কেউ কেউ কিছু কাজ করিয়ে নিয়েছেন। 

এর আগেই সুপ্রিম কোর্টে আবেদন করে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি থেকে আইনি রক্ষাকবচ পেয়েছিলেন লালা।  মঙ্গলবারই তার মেয়াদ শেষ হয়।  এদিন সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৩ এপ্রিল।ফলে ওই দিন পর্যন্ত লালার আইনি রক্ষাকবচের মেয়াদও বেড়েছে। 

এদিকে এদিন নিজাম প্যালেস থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা লালার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলেও, তিনি মুখ খোলেননি। এরইমধ্যে লালার এক সঙ্গী আচমকাই সাংবাদিকদের ধাক্কা মারেন।কাজে বাধা দেন।

এদিকে কয়লাকাণ্ড কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। গতকাল এই নিয়ে ট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে অভিষেক লেখেন, ‘সব কয়লা খনিই কেন্দ্রের অধীন, যা রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি। সব কয়লা খনিই কেন্দ্রের অধীন, যা রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি যদি মনে করে, তৃণমূল নেতারা অবৈধ খনি থেকে টাকা পাচ্ছে, তাহলে যাঁরা জাতীয় সম্পত্তি রক্ষা করতে পারে না, সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন? আরেকটি ট্যুইটে অভিষেক লেখেন, বিজেপি যদি মনে করে থাকে, কয়লা ও স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা নিজেদের বস (মোদি-শাহ)-র নির্দেশ মানার চেয়ে তৃণমূল নেতাদের মানতে বেশি তৎপর, তাহলে তা নিতান্তই হাস্যকর। কাকে বোকা বানাচ্ছে বিজেপি?’

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget