এক্সপ্লোর

Kanpur: নৃশংস! নামতা বলতে না পারায় ছাত্রের হাতে ড্রিলিং মেশিন চালিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Kanpur Update: সহপাঠীর তৎপরতায় রক্ষা পায় ওই ছাত্র। দ্রুত ড্রিলিং মেশিনের প্লাগ খুলে ফেলায় রক্ষা পায় সে। সামান্য চিকিৎসার পরই ওই ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

কানপুর: নামতা (table) বলতে পারেনি পঞ্চম শ্রেণির ছাত্র (class five student)। দোষ বলতে এটুকুই। কিন্তু তার জন্য যে এমন শাস্তি পেতে হবে কল্পনাও করতে পারেনি ছেলেটি। দোষের শাস্তি (punishment) হিসেবে ছাত্রের হাতে ড্রিলিং মেশিন (Drilling Machine) চালালেন শিক্ষক।

নামতা বলতে না পারায় নৃশংস শাস্তি শিক্ষকের

নামতা বলতে না পারার শাস্তি হিসেবে পঞ্চম শ্রেণির ছাত্রের হাতে ড্রিলিং মেশিন চালালেন শিক্ষক। কানপুরের একটি উচ্চ প্রাথমিক স্কুলের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। সহপাঠীর তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ছাত্রটি। হাতে চোট পেলেও বড় কোনও বিপদ ঘটেনি।                               

সহপাঠীর তৎপরতায় রক্ষা পায় ওই ছাত্র। দ্রুত ড্রিলিং মেশিনের প্লাগ খুলে ফেলায় রক্ষা পায় সে। সামান্য চিকিৎসার পরই ওই ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে ব্লক শিক্ষা আধিকারিকের নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বুনিয়াদি শিক্ষা আধিকারিক। 

মাসখানেক আগে এক ছাত্রকে শাস্তি দেওয়ার ঘটনা ঘটে কলকাতাতেও। হোমওয়ার্ক করেনি, সেই কারণে লাঠি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে। দক্ষিণ কলকাতার একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ছাত্রের বাড়িতে এসে দুঃখপ্রকাশ করেন শিক্ষিকা। স্কুলের তরফে জানানো হয় যে ওই শিক্ষিকাকে সতর্ক করা হয়।                                                                 

আরও পড়ুন: Ashoknagar News: মেসের ঘরে খুন ১৯ বছরের নার্সিং পড়ুয়া, কোথায় নিহত পড়ুয়ার রুমমেট ?

শাসনের নামে পড়ুয়াকে মারধরের অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে শহরের অভিভাবকমহল। পরিবারের অভিযোগ, পরিস্থিতি এমনই হয় যে স্কুলের নাম শুনলেই বিছানায় শুয়ে আঁতকে ওঠে পড়ুয়া। পরিবার সূত্রে খবর, সকালে স্কুল থেকে ফেরার পর ছাত্রের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন চোখে পড়ে। প্রথমে কিছু বলতে চায় না পড়ুয়া। পরে সে জানায়, হোমওয়ার্ক না করায় স্কুলের শিক্ষিকা লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ছাত্রের মা বলেন, 'প্রথমে কিছু বলতে চায়নি। জোরাজুরি করতে পরে বলে।' ঘটনাটি জানার পরই, লেক থানার দ্বারস্থ হয়েছিল পরিবার। চিকিৎসার জন্য ছাত্রকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছাত্রের বাবা বলেন, 'থানায় জানিয়েছি। এই ঘটনা যাতে আর না ঘটে তাই চাইছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Jaipur Neerja Modi School: স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
Bengaluru News : 'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
'হোমওয়ার্ক শেষ না করায় জরিমানা করেছিলেন শিক্ষক', নিজেকে শেষই করে দিল ছাত্রী
Narendra Modi: পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget