এক্সপ্লোর

Karnataka News :গোমূত্র ছড়িয়ে, পুজো করে কর্নাটক বিধানসভা 'শুদ্ধকরণ' কংগ্রেস কর্মীদের

Congress : ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় এবছর ১৩৫টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। মাত্র ৬৬-তেই থেমে গেছে ক্ষমতায় থাকা বিজেপি।

বেঙ্গালুরু : আয়োজিত হল পুজোপাঠ। গোমূত্র থেকে গঙ্গাজল, ছেটানো হল সবই। গোটা কর্নাটক বিধানসভা (Karnataka State Assembly) চত্বরে 'শুদ্ধকরণ' চালানেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে কর্নাটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাত শিবির। ফের একবার মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন সিদ্দারামাইয়া। ডিকে শিবকুমার হয়েছেন উপমুখ্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্থ বিজেপি সরকারকে হারিয়ে ক্ষমতা দখলের পর নতুন কর্নাটক গড়ার লক্ষ্যে শুভ সূচনার জন্যই পুজোপাঠ ও গোমূত্র-গঙ্গাজল ছেটানো বলেই দাবি করেছেন কংগ্রেসের (Congress) কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, সোমবার থেকে বুধবার পর্যন্ত আপাতত তিনদিনের জন্য নতুন সরকারের প্রথম অধিবেশনের ডাক দিয়েছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তিনি ও কংগ্রেসের বাকি মন্ত্রীরা শপথ নিয়েছেন কয়েকদিন আগেই। যে শপথগ্রহণ অনুষ্ঠানে থেকে আগামী বছর দেশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী জোটের বার্তা নতুন করে সামনে উঠে এসেছে।

২২৪ আসনের কর্নাটক বিধানসভায় এবছর ১৩৫টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। মাত্র ৬৬-তেই থেমে গেছে ক্ষমতায় থাকা বিজেপি। কাজে লাগেনি কোনও নরেন্দ্র মোদি (Narendra Modi) ম্যাজিক। মেরুকরণের চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করেছেন কর্নাটকবাসী। অন্যদিকে ১৯-এ নেমে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়ার, JDS।

কর্নাটক বিধানসভা ভোটের প্রচারের শেষ পর্বে, হঠাৎই নরেন্দ্র মোদির মুখে মুখে বারবার শোনা যাচ্ছিল বজরংবলীর প্রসঙ্গ। কিন্তু শেষ অবধি ভোট যুদ্ধে বিজেপি কোনও বিশল্যকরণীর সন্ধান পায়নি। কট্টর হিন্দুত্ববাদের এজেন্ডাই মুখ থুবড়ে পড়ে কর্নাটকে। পাশাপাশি কর্নাটকে কংগ্রেসের কাছে আরও একটি অস্ত্রে কুপোকাত হল বিজেপি। তা ছিল দুর্নীতি ও ৪০ শতাংশ কাটমানির অভিযোগ। ক্ষমতায় আসার পরও শুদ্ধকরণের সময় সেই দুর্নীতি-মুক্ত কর্নাটক গড়ার দাবিই উঠে এল হাত শিবিরের কর্মী-সমর্থকদের মুখে।

আরও পড়ুন- ৩০ সেপ্টেম্বরের পরেও বৈধ ২০০০-এর নোট, নাগরিকদের জন্য নতুন বার্তা রিজার্ভ ব্যাঙ্কের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় বিষয়কে জড়িয়ে নানা ঘটনার সাক্ষী থেকেছে কর্নাটক। কখনও এসেছিল হিজাব বিতর্ক। কখনও হালাল। তাই সেই প্রেক্ষাপটেই নির্বাচনী ইস্তেহারে বজরং দলের মতো কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন এবং পিএফআইয়ের মতো কট্টরপন্থী ইসলামিক মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল কংগ্রেস।

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget