এক্সপ্লোর

Constitution Day 2021: সংবিধান হাতে লিখতে সময় লেগেছিল প্রায় ৩ বছর, প্রচ্ছদ-অলঙ্করণের দায়িত্বে ছিলেন নন্দলাল বসু

Indian Constitution: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়। প্রথমে সংবিধান হাতের লেখায় তৈরি হয়েছিল।

কলকাতা: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় যে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে মেনে চলা হবে ভারতের সংবিধান (Constitution)। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ; মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়। প্রথমে সংবিধান হাতের লেখায় তৈরি হয়েছিল।

শুধু তাই নয়, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ভারতের। জানা যায় এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় তিন বছর। গণ পরিষদ স্বাধীন ভারতের সংবিধানের খসড়া রচনার ঐতিহাসিক কাজ সম্পূর্ণ করেছিল ১৬৫ দিনের এগারোটি অধিবেশনে। 

ভারতের সংবিধান প্রণেতা হিসেবে অবশ্যই বি আর আম্বেদকরের নাম সর্বাগ্রে থাকবে। তবে আমরা অনেকেই জানি না যে এই সংবিধানের ক্যালিগ্রাফ করেছিলেন সে সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার প্রেম বিহারী নারাইন রাইজাদা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ডাকে ইটালিক হরফে লিখেছিলেন তিনি। আর এই সংবিধানের  প্রচ্ছদ ও অলঙ্করণ তৈরি করেন শিল্পী নন্দলাল বসু। জানা যায়, সংবিধান লেখার সময় মোট ১০০ পেন নিবের ব্যবহার হয়েছিল। হিন্দি লেখার ক্ষেত্রে এই কাজটি সম্পন্ন করেছিলেন আর এক শিল্পী বসন্ত কিসান বৈদ্য।

 

Constitution Day 2021: সংবিধান হাতে লিখতে সময় লেগেছিল প্রায় ৩ বছর, প্রচ্ছদ-অলঙ্করণের দায়িত্বে ছিলেন নন্দলাল বসু

হিন্দি ও ইংরেজি ভাষায় হাতে লেখা সেই প্রথম সংবিধান আজও পার্লামেন্টের লাইব্রেরিতে একটি বিশেষ হিলিয়াম কেসে সংরক্ষিত রয়েছে। হিলিয়াম কেসে রাখার ফলে প্রথম সংবিধানটি আজও অক্ষত রয়েছে। 

নির্দিষ্ট কিছু আদর্শ ও নীতি, যেগুলির ওপর ভিত্তি করে রচিত হয় সংবিধান। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। সদ্য স্বাধীন ভারতীয়দের আশা আকাঙ্খা ও ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে রচিত হয়েছিল ভারতের সংবিধান। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের উদ্দেশ্য বর্ণিত রয়েছে।  

ভারতের সংবিধান রচিত হয়েছিল ১৯৪৬-এর ডিসেম্বর থেকে ১৯৪৯ এর ডিসেম্বর পর্যন্ত সময়ে। সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন। দেশের ইতিহাসে খুবই সংকটজনক ছিল ওই পর্ব। হিংসা, দেশভাগ, সামাজিক ও লিঙ্গ বৈষম্য এবং আর্থিক অনগ্রসরতা সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। সামাজিক সংহতি বিপন্ন হয়ে পড়েছিল। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget