এক্সপ্লোর

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০, স্কুলগুলিকে কেন্দ্রের নির্দেশিকা, দিল্লিতে দেদার কালোবাজারি ‘এন-৯৫’ মাস্কের

৫০ টাকার মাস্ক (এন-৯৫) কোথাও বিকোচ্ছে ১৫০ টাকায়, তো কোথাও আবার ৩০০ টাকায়!

নয়াদিল্লি: ভারতে আরও বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী, দেশে এই ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৩০ জন। এদিন গাজিয়াবাদের বাসিন্দা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে। ওই ব্যক্তি সম্প্রতি ইরানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬ জন ইতালীয় নাগরিক এবং ১৪ জন ভারতীয়। প্রথম তিনটি ঘটনা কেরলের। তাঁদের চিকিৎসা চলছে। আবার, দিল্লিতে আক্রান্ত হন এক ব্যক্তি। তাঁর থেকে আগরায় তাঁর ৬ আত্মীয়ের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে। সকলকে আইসোলেশনে রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে, স্কুলগুলির উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে স্কুল চত্বরে বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সাম্প্রতিক অতীতে কেউ করোনা-আক্রান্ত দেশে গিয়ে থাকলে, বা আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে এসে থাকলে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে।

শিক্ষিকাদের নির্দেশ, কোনও পড়ুয়াদের মধ্যে কাশি, জ্বর, বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে। চিকিৎসকের ফিট সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই পড়ুয়াকে যেন স্কুলে আসতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুলে হ্যান্ড-স্যানিটাইজার রাখার পরামর্শও দেওয়া হয়েছে। হোস্টেলে থাকা পড়ুয়াদের ওপর বিশেষ নজর রাখতেও বলা হয়েছে নির্দেশিকায়।

স্বাস্থ্যসম্মত সুরক্ষা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। সেখানে বলা হয়েছে প্রায়ই সাবান দিয়ে হাত ধুতে এবং সম্ভব হলে অ্যালকোহল-নির্ভর হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করতে।

পাশাপাশি, সকলের উচিত হাঁচি বা কাশি হলে অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করা। পরে, হাত ভাল করে হাত, মুখ ও চোখ ধোয়া। জরুরি হল, হাঁচি বা কাশি হাত কখনই চোখে, নাকে বা মুখে সেই হাত দেওয়া।

এদিকে, করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে স্যানিটাইজার ও ফেস-মাস্কের হাহাকার পড়ে গিয়েছে। দিল্লির ওষুধের দোকানগুলিতে নিঃশেষিত হয়ে গিয়েছে। এই ফাঁকে কিছু জায়গায় এই জিনিসগুলির কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। যেমন, ৫০ টাকার মাস্ক (এন-৯৫) কোথাও বিকোচ্ছে ১৫০ টাকায়, তো কোথাও আবার ৩০০ টাকায়!

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০, স্কুলগুলিকে কেন্দ্রের নির্দেশিকা, দিল্লিতে দেদার কালোবাজারি ‘এন-৯৫’ মাস্কের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget