এক্সপ্লোর

Bengal Coronavirus Cases:চাঁচলে মমতার সভার আগে করোনা আক্রান্ত মৌসম নূর, এই নিয়ে দ্বিতীয়বার

আগামীকাল রাজ্যে ষষ্ঠ দফার ভোট। এরপরও দুটি দফা বাকি থাকছে। এরইমধ্যে মঙ্গলবারের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনাভাইরাস  আক্রান্তের সংখ্যা ৯,৮১৯, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।

 

কলকাতা: আগামীকাল রাজ্যে ষষ্ঠ দফার ভোট। এরপরও দুটি দফা বাকি থাকছে। এরইমধ্যে মঙ্গলবারের পরিসংখ্যাণ অনুযায়ী, রাজ্যে দৈনিক করোনাভাইরাস  আক্রান্তের সংখ্যা ৯,৮১৯, যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬,৭৮,১৭২। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,  ২৪ ঘণ্টায়  মৃতের সংখ্যা ৪৬। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৬৫২। এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসম নূর। তাঁর জেলা মালদার চাঁচলে আজ সভা করার কথা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভার আগের দিন মঙ্গলবার মৌসমের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন মৌসম। এর আগে গত বছরও সংক্রমণের শিকার হয়েছিলেন। তৃণমূলের রাজ্যসভা সাংসদকে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।

গতকালের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু উত্তর ২৪ পরগনাতেই ১৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মৃতের সংখ্যা ১৩।  মালদায় চারজন, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমানে দুজন করে করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে একজন করে করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে।

রাজ্যে চলতি বিধানসভা নির্বাচনের মধ্য়েই ঝড়ের গতিতে করোনা সংক্রমণে সব মহলেই উদ্বেগ দেখা দিয়েছে। রাজ্যে আট দফায় নির্বাচন চলছে। পাঁচ দফার ভোট হয়েছে। এখনও বাকি তিন দফা। ষষ্ঠ দফার ভোট আগামীকাল। শেষ দুই দফার ভোট হবে ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা ২ মে। ওই দিন ই কেন্দ্রশাসিত অঞ্চল সহ আরও তিন রাজ্যেও ভোট গণনা হবে।

মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, যে ৪৬ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩২ জনের কোমর্বিডিটি ছিল। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২,২৩৪, উত্তর ২৪ পরগনায় ১,৯০২, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮১,হাওড়ায় ৫৭৭, পশ্চিম বর্ধমানে ৫৪৭ ও হুগলিতে ৪৯০।

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Abhijeet Dipke Protest : ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget