এক্সপ্লোর

অতিমারী হতে পারে করোনা, একাধিক পরিস্থিতির জন্য তৈরি থাকুক ভারত, বলছে রিপোর্ট

রিপোর্টে বলা হয়েছে, করোনার মত পরিস্থিতি পৃথিবীতে আগে কখনও আসেনি- অন্যান্য মহামারীর তুলনায় এতে সংক্রমণের হার অত্যন্ত বেশি, বিরাট এলাকাজুড়ে লকডাউন ও ডিজিটাল সংযুক্তিকরণের জেরে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে যাওয়া।

নয়াদিল্লি: যেভাবে এ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে ভারত সরকারকে এখনই বেশ কয়েকটি পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে, অদূর ভবিষ্যতের জন্য তৈরি থাকতে হবে ও মধ্যবর্তী পরিস্থিতির জন্য পরিকল্পনা করতে হবে। বলছে বিসিজি রিপোর্ট। রিপোর্টটির নাম, কভিড-১৯: ইন্ডিয়া পার্সপেক্টিভ। এতে বলা হয়েছে, তিনটি পরিস্থিতি তৈরি হতে পারে- প্রথমত, দ্রুত সেরে ওঠা, দ্বিতীয়ত, ধীরে ধীরে বা দীর্ঘ সময় ধরে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা ও তৃতীয়ত, ভাইরাসের চরিত্র পরিবর্তন, নিয়ন্ত্রণ ও প্রশমনের কথা মাথায় রেখে সেইভাবে চিকিৎসার ব্যবস্থা বা টিকা তৈরি করা, সরকারি নীতি প্রণয়ন। ভারতে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯১, প্রাণ হারিয়েছেন ৭ জন। রিপোর্টে বলা হয়েছে, করোনার মত পরিস্থিতি পৃথিবীতে আগে কখনও আসেনি- অন্যান্য মহামারীর তুলনায় এতে সংক্রমণের হার অত্যন্ত বেশি, বিরাট এলাকাজুড়ে লকডাউন ও ডিজিটাল সংযুক্তিকরণের জেরে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে যাওয়া। অতএব এই মুহূর্তে তৈরি হোক র‌্যাপিড রেসপন্স অফিস, মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক, আর্থিক সংস্থাগুলির ওপর কতটা চাপ পড়ছে দেখা হোক, নজর দেওয়া হোক রাজস্ব ও চাহিদা ক্ষেত্রে। সাপ্লাই চেন ঠিকঠাক করা হোক, বাণিজ্যিক পরিকল্পনাগুলি পুনর্গঠিত হোক। লিকুইডিটি অফিস খোলা হোক, টাকার ফ্লো যেন ঠিক থাকে, ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়। বাজারের পরিস্থিতি দেখতে তৈরি হোক ডিম্যান্ড-সাইড র‌্যাপিড রেসপন্স টিম, যাদের কাজ হবে জিনিসপত্রের দাম ও সাধারণের ওপর তার প্রভাব খতিয়ে দেখা। মানুষের চাহিদার পরিবর্তন সম্পর্কে বোঝা, লোকসানের আশঙ্কা কমানো, খদ্দেরদের জরুরি প্রয়োজন মেটানোর চেষ্টা করা। রিপোর্টে বলা হয়েছে। সংস্থাগুলি তাদের গ্রহীতাদের সঙ্গে কথা বলে তাঁদের চাহিদা বুঝুক, দরকারে ঋণদান সংক্রান্ত সুবিধে বাড়াক। মহামারীর সময় বাজারে কী কী জিনিস রাখা জরুরি তা বুঝতে হবে, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে মহামারী শুরু হলেও কাজ চলতে পারে ঠিকমত।

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget