এক্সপ্লোর

Covid Cases: করোনা আক্রান্ত কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার

Kolkata police addition CP Corona Positive: কোভিড আক্রান্ত হয়েছেন অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল।

কলকাতা: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা দাপট। এবার  করোনা আক্রান্ত হলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার। কোভিড আক্রান্ত হয়েছেন অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল। সূত্রের খবর, তিনি এখন রয়েছেন হোম আইসোলেশনে। 

অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে আরও ৩ জন করোনা আক্রান্ত। ২ জন পড়ুয়া ও ১ জন ইন্টার্ন করোনা আক্রান্ত। ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে। 

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৫১২ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৫১ জন। এক লাফে একদিনে ১০০০ জনের বেশি বাড়ল সংক্রমিতের সংখ্যা। রাজ্যে আরও ২ জন ওমিক্রন পজিটিভ হয়েছেন। একজন ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। 

আরও পড়ুন, কলকাতায় ক্রমশ বাড়ছে পজিটিভিটি রেট, উদ্বেগপ্রকাশ চিকিৎসকদের

রাজ্যের পাশাপাশি, কলকাতায় মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার। রকেট গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বুধবার ১ হাজার। বৃহস্পতিবার দু’হাজার। শুক্রবার রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত। পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৮ শতাংশ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। আর শনিবার, সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জন পজিটিভ। 

আরও পড়ুন, রাজ্যে দৈনিক সংক্রমণ এক লাফে ৪ হাজার পার, এক দিনে ফের ১০০০ বৃদ্ধি

এই অবস্থায়, সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। সূত্রের খবর, কোন কোন ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি হবে, রবিবার সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। সূত্রের খবর, কোনও জমায়েত, বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ, এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিধেধ জারি করা হতে পারে। 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget