এক্সপ্লোর

Covid Kolkata: কলকাতায় ক্রমশ বাড়ছে পজিটিভিটি রেট, উদ্বেগপ্রকাশ চিকিৎসকদের

Covid Positivity Rate: শুক্রবার রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত। পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৮ শতাংশ।

সুমন ঘড়াই, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়, কলকাতা: রাজ্যের পাশাপাশি, কলকাতায় (Kolkata) মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা (Coronavirus)। কলকাতার পজিটিভিটি রেট (Positivity) ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার।

রাজ্যে রকেট গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বুধবার ১ হাজার। বৃহস্পতিবার দু’হাজার। শুক্রবার রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত। পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৮ শতাংশ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায়। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। আর শনিবার, সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জন পজিটিভ। চিকিৎসক জয়দেব রায় বলেন, ভয়ঙ্কর অবস্থা, এই পজিটিভি রেট তাড়াতাড়ি কমাতে হবে।" চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "যে হারে মানুষ বের হচ্ছেন, তাতে এটাই স্বাভাবিক ছিল...গ্রামে নয়, শহরে রেট বেশি।" এই অবস্থায়, সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার।

আরও পড়ুন, করোনা চিকিৎসায় নতুন বিধি, কী কী মেনে চলা আবশ্যক?

সূত্রের খবর, কোন কোন ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি হবে, রবিবার সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। সূত্রের খবর, কোনও জমায়েত, বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ, এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিধেধ জারি করা হতে পারে। ৩ জানুয়ারি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্টস উইকের অনুষ্ঠান করার কথা ছিল। করোনার রেকর্ড সংক্রমণ-বৃদ্ধির জেরে আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রবিবার থেকে রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প শুরুরও কথা ছিল। তাও আপাতত বাতিল। চলতি মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা। 

করোনা আবহে তা নিয়েও রাজ্য ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর। এদিকে, সংক্রমণ বৃদ্ধির জেরে, রাজ্যের সব আদালতে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এরই মধ্যে একের পর এক জনপ্রতিনিধি করোনার কবলে। শনিবার কোভিড আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। হু হু করে বেড়ে চলা সংক্রমণের মোকাবিলায়, দ্রুত অস্থায়ী হাসপাতাল প্রস্তুত-সহ পাঁচদফা পরামর্শ দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্র।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget