এক্সপ্লোর

Rail workers Corona Positive: শিয়ালদা-হাওড়ায় সংক্রমিত ৬২৪ জন রেলকর্মী, কীভাবে চলবে ট্রেন?

শিয়ালদা ডিভিশনের মোট ২৮টি লোকাল ট্রেন বাতিল করে হয়েছে।

কলকাতা: পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া শাখা মিলে মোট ৬২৪ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শিয়ালদাতেই ১০০ জন ড্রাইভার ও গার্ড সংক্রমিত হয়েছেন। হাওড়া ডিভিশনেই ৬০ জন ড্রাইভার ও গার্ড করোনা সংক্রমিত হয়েছেন। শিয়ালদা ডিভিশনের মোট ২৮টি লোকাল ট্রেন বাতিল করে হয়েছে।

এদিকে ট্রেন বাতিল হওয়ায় ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। যেভাবে রেলকর্মীদের মধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আগামী দিনে পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। যদিও দূরপাল্লার ট্রেন  পরিষেবা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনাভাইরাসজনিত পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে। প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  এরইমধ্যে গতকাল জানা যায়, রেলের শিয়ালদা-হাওড়া ডিভিশনে ৫০ চালক ও গার্ড করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। এর প্রভাব পড়ে ট্রেন পরিষেবায়।  শিয়ালদা ডিভিশনে গতকাল ২৫ ট্রেন  লোকাল ট্রেন বাতিল হয়েছে। দূরপাল্লার ট্রেন পরিষেবা স্বাভাবিক গতকাল স্বাভাবিকই ছিল।

গত বছর লকডাউনের পর দীর্ঘদিন ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ওই পর্বে পরে স্পেশ্যাল কিছু ট্রেন চলাচল করেছিল।তবে লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। বেশ কয়েকমাস পরে কোভিড বিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়েছে।  এদিকে সোমবার এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন।  ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের । করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনও পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ১০,৬০৬ জন। কলকাতায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মোট ১২ জনের । উত্তর ২৪ পরগনার করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের ।

এরইমধ্যে সারা দেশজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেড়েই চলেছে সংক্রমণ। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷

 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget