এক্সপ্লোর

Bihar Lockdown Extension: ভাল ফল পেয়েছে বিহার, ফের লকডাউনের মেয়াদ বাড়াল নীতীশ কুমার

আগামিকাল ২৫ মে সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে আজ ২৪-এর মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পটনা: বিহারে জুন পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ। আগামী ১ জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে বলেই জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৫ মে থেকে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করে বিহার সরকার। আগামিকাল ২৫ মে সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে আজ ২৪-এর মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

">

(2/2) लाॅकडाउन का अच्छा प्रभाव पड़ा है और कोरोना संक्रमण में कमी दिख रही है। अतः बिहार में 25 मई के आगे एक सप्ताह के लिए अर्थात 1 जून, 2021 तक लाॅकडाउन जारी रखने का निर्णय लिया गया है।

— Nitish Kumar (@NitishKumar) May 24, 2021

">

এদিন নীতীশ কুমার জানিয়েছেন, গত ৫ মে ৩ সপ্তাহ লকডাউন ঘোষণার পর আজ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। লকডাউনের প্রভাবে ভাল ফল পেয়েছে রাজ্য। তবে পরিস্থিতি আরও খানিকটা বাগে আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। 

তিনি আরও জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গেলেও এখনই লকডাউন তুলে দেওয়া যাবে না। ১ জুন পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে। করোনার সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ার জন্য ৫ মে থেকে তিন সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ (সোমবার) সহকারী মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে  পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

বিহারে লাগাতার করোনা সংক্রমণ বৃদ্ধির পাওয়ায় লকডাউনের পথে হেঁটেছিল রাজ্য। অবস্থা বিচার করে রাজ্যের চার হাসপাতাল প্রধান এবং আইএমএ-র রাজ্য দফর থেকে ১৫ দিনের লকডাউনের আর্জি জানানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারই এই সিদ্ধান্ত নেন নীতীশ কুমার।

এর আগে বিহারে নাইট কার্ফু ঘোষণা করা হয়েছিল। গত ১৮ এপ্রিলই এই সিদ্ধান্তের কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী। জানানো হয়, রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন কার্ফু। একইসঙ্গে করোনা রুখতে নতুন গাইডলাইন লাগু করেছে বিহার সরকার।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget