এক্সপ্লোর

Oxygen Saturation At Home: অক্সিজেন স্যাচুরেশন কত? জানুন বাড়িতে বসেই, গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

শরীরে অক্সিজেনের পরিমাণ কত জানা খুব গুরুত্বপূর্ণ। আর তা বাড়িতে বসেই জানা সম্ভব।

নয়াদিল্লি: সারা দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। একইসঙ্গে দেখা গিয়েছে অক্সিজেনের সঙ্কটের ভয়াবহ ছবি। করোনা আক্রান্ত ব্যক্তির অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট। শরীরে অক্সিজেনের পরিমাণ কত জানা খুব গুরুত্বপূর্ণ। আর তা বাড়িতে বসেই জানা সম্ভব। শরীরে অক্সিজেনের পরিমাণ কত তা বুঝে হাসপাতালে ভর্তি হতে হবে কি না তাও সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

অক্সিজেন স্যাচুরেশন কী?

অক্সিজেন স্যাচুরেশন হল নির্দিষ্ট সময়ে করোনা রোগীর রক্তে কী পরিমাণ অক্সিজেন রয়েছে তার হিসেব। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন হওয়া উচিত ৯৫ থেকে ১০০-র মধ্যে। ৯০-এর নিচে নেমে গেলে তাকে বলা হয় হাইপোক্সেমিয়া। ৮০-র নিচে নেমে গেলে হৃদযন্ত্র এবং শরীরের উপর প্রভাব পড়তে পারে। আর তা থেকে হৃদযন্ত্র বিকল হতে পারে। এমনকী হার্ট অ্যাটাকের সম্ভাবনাও আছে।

বাড়িতে অক্সিমিটার যন্ত্রের সাহায্যে অক্সিজেন মাপা যায়। কীভাবে তা মাপা যায়, তার বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে মাপবেন অক্সিজেন স্যাচুরেশন?


১. অক্সিমিটারে আঙুল ঢোকানোর আগে খেয়াল রাখতে হবে যেন নখে নেলপলিশ বা কৃত্রিম নখ না থাকে। থাকলে তা তুলে ফেলুন।

২. অক্সিজেন স্যাচুরেশন দেখার আগে শরীরকে অন্তত ৫ মিনিট বিশ্রামে রাখা প্রয়োজন।

৩. অক্সিমিটার যন্ত্র অন করে তাতে তর্জনী বা মধ্যমা  আঙুল ঢোকাতে হবে।

৪. প্রাথমিকভাবে এই পরিমাপ ওঠানামা করতে পারে। যদি ওঠানামা বন্ধ না হয় তাহলে এক মিনিট বা তার বেশিক্ষণ অপেক্ষা করুন।

৫. ৫ সেকেন্ডের মধ্যে পরিমাপ ওঠানামা না করলে সেটাই চূড়ান্ত ফল।

৬. প্রত্যেকবার এই ফল খুব গুরুত্বের সঙ্গে নজর দিতে হবে।

৭. প্রতিদিন অন্তত ৩ বার নির্দিষ্ট সময় মেনে অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে।

৮. প্রয়োজনে ১০৭৫ নম্বরে ফোন করুন। শ্বাসকষ্ট হলে বা অসুস্থ বোধ করলে বা অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশেন ৯২ হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে।

 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget