এক্সপ্লোর

Haryana Lockdown: মাত্রা ছাড়াচ্ছে কোভিড গ্রাফ, কমপ্লিট লকডাউন হরিয়ানায়

হাজারো বিধিনিষেধে বাগে আসছে না পরিস্থিতি। বেগতিক দেখে এবার কমপ্লিট লকডাউনের রাস্তায় হাঁটল হরিয়ানা সরকার। ৩মে থেকে রাজ্যে চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। আপাতত সাতদিনের পূর্ণ লকডাউন থাকবে হরিয়ানায়।

চণ্ডীগড় : হাজারো বিধিনিষেধে বাগে আসছে না পরিস্থিতি। বেগতিক দেখে এবার কমপ্লিট লকডাউনের রাস্তায় হাঁটল হরিয়ানা সরকার। ৩মে থেকে রাজ্যে চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। আপাতত সাতদিনের পূর্ণ লকডাউন থাকবে হরিয়ানায়।

গত শুক্রবার রাজ্যে ৯ জেলায় সপ্তাহান্তের লকডাউন জারি করেছিল হরিয়ানা সরকার। গুরগাঁও , পঞ্চকুলা, সোনিপত, হিসার, শীর্ষা , ফতেহাবাদ, কারনাল, রোহতক, ফরিদাবাদে জারি হয়েছিল এই নিষেধাজ্ঞা। শনিবার রাত ১০টা থেকে চালু হয়েছে এই উইকেন্ড লকডাউন। চলবে সোমবার সকাল ৫টা পর্যন্ত।

হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, রাজ্যে কোভিডের চেইন ব্রেক করতে এই কমপ্লিট লকডাউন প্রয়োজন। সেকারণে ৩ মে থেকে সাতদিনের পূর্ণ লকডাউনের রাস্তায় হেঁটেছে সরকার। তবে এর থেকে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে বাদ দেওয়া হয়েছে। এমনকী কোনও গর্ভবতী বা বিশেষভাবে সক্ষম মানুষকে এই সময় অফিসে আসতে না করা হয়েছে।

হরিয়ানার কোভিড গ্রাফ বলছে, শনিবার রাজ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। ১২৫ জনের মৃত্যুতে নড়েচড়ে বসে প্রশাসন। এখনও পর্যন্ত রাজ্যে সবমিলিয়ে মৃতের সংখ্যা ৪৩৪১জন। একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৫৫৮ জন।যার জেরে হরিয়ানায় এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,০১,৫৬৬ জন।

তবে এই প্রথমবার একদিনে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে যায়। রাজ্যে এখন ১,০২,৫১৬ জন সক্রিয় করোনা আক্রান্ত। যার মঝ্যে গুরগাঁও ও ফরিদাবাদেই রয়েছে ৫০ শতাংশ সক্রিয় করোনা আক্রান্ত। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গত সপ্তাহেই উদ্বেগপ্রকাশ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহারলাল খট্টর। তিনি বলেন, ''রাজ্যে এক অপ্রত্যাশিত সুনামির পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। অনেকেই জানেন, বর্ষাকালে বন্যা হতে পারে। কিন্তু সুনামির কথা কেউ বলতে পারেন না।''

রবিবার দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯২,৪৮৮ জন। শনিবার যা ৪লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। গত ২৪ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৩,৬৮৯ জনের। রবিবার সকালের পরিসংখ্যান বলছে, দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ছাড়িয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget