এক্সপ্লোর

Maharashtra Coronavirus: মহারাষ্ট্রে লকডাউন জারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Maharashtra Coronavirus Update: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে প্রতিদিন আড়াই লক্ষ আরটিপিসিআর পরীক্ষা লক্ষ্য আমাদের। পরিস্থিতি এরকম চলতে থাকলে লকডাউন জারির সম্ভাবনা থাকছে। জানালেন মুখ্যমন্ত্রী। 

মুম্বই: মহারাষ্ট্রে লকডাউন জারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে প্রতিদিন আড়াই লক্ষ আরটিপিসিআর পরীক্ষা লক্ষ্য আমাদের। পরিস্থিতি এরকম চলতে থাকলে লকডাউন জারির সম্ভাবনা থাকছে। জানালেন মুখ্যমন্ত্রী। 

মহারাষ্ট্রে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এদিন বৈঠকে বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামোও প্রতিকূলতার মধ্যে পড়ার আশঙ্কা থাকছে। একইসঙ্গে এদিন তিনি মহারাষ্ট্রবাসীকে আরও একবার সংযত হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমি আজ আরও একবার সবাইকে সংযত হওয়ার আর্জি জানাচ্ছি। আমাদের প্রত্যেকের এমন আচরণ যেন করোনা পাকাপাকিভাবে চলে গিয়েছে। বিয়ে, সভা সব কিছুই চলছে। আমাদের আরও সতর্ক হতে হবে।

আগামী দিনে দৈনিক আড়াই লক্ষ আরটিপিআর পরীক্ষা করা লক্ষ্য সরকারের। তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ধব ঠাকরে বলেন, ভ্যাকসিন বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার মতো কাজ করবে। কিন্তু এটা শুধু বৃষ্টি নয়, এটা একটা ঝড়। আমরা পরিকাঠামো আরও উন্নত করার চেষ্টা করছি। তাঁর প্রশ্ন কিন্তু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কোথায় পাব? মুখ্যমন্ত্রী বলেন, আজ শুধুমাত্র লকডাউনের সতর্কতার কথা বললাম। আাগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির অবনতি হলে সেক্ষেত্রে লকডাউন জারি করা হতে পারে।

এদিকে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮২৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ২০২ জনের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার এখনও পর্যন্ত ৬৫ লক্ষ জনকে টিকা দিয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ জনকে। টিকাকরণের পরেও কেন বাড়ছে সংক্রমণ? মুখ্যমন্ত্রী বলেন, টিকাকরণের হলেও অনেকেই মাস্ক পরছেন না। তাই বাড়ছে সংক্রমণ। 

অন্যদিকে,  উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির জেরে বৈঠকে বসেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বার, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান আগামী ৭ দিন বন্ধ থাকবে। ডিভিশনাল কমিশনার সৌরভ রাও জানিয়েছেন, তবে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে খাবারের পার্সেল এবং ডেলিভারি ব্যবস্থা। শনিবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। পরের সপ্তাহে শুক্রবার পরিস্থিতি মূল্যায়ন করা হবে। 

 

সেরা শিরোনাম

Supreme Court: CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের
CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের
Abhijeet Dipke : বিকেলে ককরোচদের 'লেহরা দো তিরঙ্গা' ডাক, দুপুরেই অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, কী পদক্ষেপ
বিকেলে ককরোচদের 'লেহরা দো তিরঙ্গা' ডাক, দুপুরেই অভিজিৎ দীপকের বাড়িতে পুলিশ, কী পদক্ষেপ
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget