এক্সপ্লোর

Rahul Gandhi on Covid19: কোভিড নয় 'মোভিড', করোনা মোকাবিলায় ফের প্রধানমন্ত্রীকে খোঁচা রাহুলের

দেশে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য ফের একবার প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাহুল গাঁধী। নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বিশাল জমায়েতের কথা তুলে ধরেন।

নিউ দিল্লি : করোনা মোকাবিলা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীকে একহাত কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। করোনা "মোদি মেড ডিজাস্টার", এই মন্তব্যের পুনরাবৃত্তি করে রাহুল ফের একবার দেশে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন। নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বিশাল জমায়েতের কথা তুলে ধরেন।

এবিপি নিউজ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাহুল বলেন, "আমরা এটার নাম দিয়েছি মোভিড(প্রধানমন্ত্রী)। কারণ, প্রধানমন্ত্রী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে এটার নাম হত কোভিড। কিন্তু, নিজের কাজের মাধ্যমে তিনি কোভিডের জন্য জায়গা করে দিয়েছেন। মানুষকে 'থালি' বাজাতে বলে এবং পশ্চিমবঙ্গে জমায়েত সংগঠিত করে করোনার জন্য জায়গা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমি কোভিড-কে মোভিড বলি।"

এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে "ইভেন্ট ম্যানেজার" বলে কটাক্ষও করেন রাহুল। তিনি বলেন, উনি একটা সময়ে একটার বেশি ইভেন্ট সামলাতে পারেন না। যা-ই ঘটুক, উনি একটা ইভেন্টের আয়োজন করেন, তারপর সেটার মোকাবিলা করেন। এরকম সময়ে আমাদের ইভেন্ট ম্যানেজারের প্রয়োজন নেই। দ্রুত ও পরিণতি পাওয়া যাবে এমন প্রশাসন প্রয়োজন আমাদের।

"মাত্র তিন শতাংশ" ভারতীয়র টিকাকরণ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি। কংগ্রেস নেতা বলেন, কেন্দ্রের তরফে টিকাকরণের উপযুক্ত কৌশল প্রয়োজন। করোনা মোকাবিলায় লকডাউন করা, শারীরিক দূরত্ববিধি মানা এবং মাস্ক পরা হচ্ছে সাময়িক সমাধান। 

রাহুল আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছি, ভারত যদি ভ্যাকসিনেশন কৌশল না বের করে, তাহলে আরও অনেক ঢেউ আসবে। প্রধানমন্ত্রী দেশের প্রধান। তাই দেশবাসীকে ভাল রাখা তাঁর দায়িত্ব। উনি যেভাবে পরিস্থিতি সামলান, সেই কারণে ওঁর সাথে কেউ কথা বলেন না। কাজেই কোনও খেই ছাড়াই এই জাহাজ ডুবছে।"

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের ভাবমূর্তি মেরামতের চেষ্টা করছেন। কিন্তু, ওঁর ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে। এই সময়েই তো ওঁর নেতৃত্ব, সাহস, শক্তি দেখানো উচিত। সময় এসেছে এটা দেখানোর যে আপনি কত ভাল নেতা। দয়া করে, তাই করুন।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget