এক্সপ্লোর

Chandrasekhar Rao tests positive: করোনা আক্রান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও

মারণ ভাইরাসে আক্রান্ত হলেন আরও এক মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: এবার করোনা আক্রান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।রাজ্যের মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চন্দ্রশেখর রাওয়ের সামান্য উপসর্গ আছে। তাঁকে চিকিৎসকরা আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের একটি দল তাঁকে সব সময় পর্যবেক্ষণ করছেন।

ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। গত ১৬ এপ্রিল করোনা আক্রান্ত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আট মাসের মধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। আজই করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আক্রান্তের তালিকায় আছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। 

ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। দেশজুড়ে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই আবহে আশঙ্কার মেঘ দেখছেন খোদ চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের মতে, প্রথম ঢেউয়ের থেকে ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণের হার আরও মারাত্মক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। সংক্রমণের এই বাড়বাড়ন্ত রূপে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞ মহল।

করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই একাধিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তিকে মাস্ক ছাড়া দেখা গেলে প্রথম দফায় ১ হাজার টাকা এবং পরের বার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে আগামী ১৫ দিনের জন্য কড়া নিয়মবিধি লাগু করে মহারাষ্ট্র। সপ্তাহের শেষে কার্ফু জারি করেছিল দিল্লি সরকার। দিল্লি সরকার জানায় আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে এই কার্ফু।

গতকাল, রবিবারই দেশে প্রথমবার একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরোয়। আজ সেই সংখ্যাও ছাপিয়ে গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ১৭৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬১৯ জনের ৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৭৬৯ ৷ সুস্থতার হার ক্রমশ নিম্নমুখী। একইসঙ্গে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget