এক্সপ্লোর

Yechury on Coronavirus : কোভিড সঙ্কটে পাশে নেই সরকার, কেন্দ্রকে বাক্যবাণ ইয়েচুরির

দেশের কোভিড পরিস্থিতির জন্য এবার সরাসরি মোদি সরকারকে বিঁধলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান বাম নেতার দাবি, করোনার সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে না কেন্দ্রীয় সরকার। করোনাকালে বিপুল অর্থ ব্যায় করে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট করা হচ্ছে।

নয়াদিল্লি : দেশের কোভিড পরিস্থিতির জন্য এবার সরাসরি মোদি সরকারকে বিঁধলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান বাম নেতার দাবি, করোনার সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে না কেন্দ্রীয় সরকার। করোনাকালে বিপুল অর্থ ব্যায় করে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট করা হচ্ছে।

কংগ্রেসের পর এবার সিপিআইএম। দেশের কোভিড পরিস্থিতির জন্য মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে বিঁধে ইয়েচুরি লিখেছেন, ''আপনারা দেশবাসীকে অক্সিজেন দিতে পারছেন না। ভ্যাকসিন দিতে পারছেন না। ওষুধ ও হাসপাতালের বেড জোগাতে পারছেন না। এই সময় মানুষের সাহায্যের প্রয়োজন। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য সেই কাজও করতে পারছে না।আপনারা কেবল বিভ্রান্তি ছড়াচ্ছেন। অজুহাত দিয়ে মিথ্যে বলে চলেছেন। আপনারা যদি সরকার চালাতে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন।''

এখানেই থেমে থাকেনি বাম নেতার বাক্যবাণ। ট্যুইটে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন ইয়েচুরি। তিনি বলেন, ''এই প্রোজেক্ট বন্ধ করে দেশবাসীকে অক্সিজেন ও বিনামূল্যে ভ্যাকসিন দিন। মানুষের যখন শ্বাস নিতে গিয়ে মৃত্যু হচ্ছে, তখনও নিজের দম্ভ আঁকড়ে পড়ে রয়েছেন মোদি।''

সিপিআইএম নেতার মতে, এই সময় বাধাহীন অক্সিজেন সরবরাহের পাশাপাশি সবার জন্য ভ্যাকসিন দেওয়া উচিত সরকারের। সেই কাজ না করে ৩০০ আধিকারিককে ডেকে পাঠিয়েছে মোদি সরকার। এদেরকে মোদি সরকারের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। যা লজ্জার বিষয়। 

দেশের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,১২,২৬২ জন। একদিনে সংক্রমণে মারা গেছে ৩৯৮০ জন। যা একদিনে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবথেকে বেশি। এখনও পর্যন্ত দেশে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২,১০,৭৭,৪১০জন। যা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশে বিভিন্ন রাজ্যে বেড়েছে কোভিড গ্রাফ। পাল্লা দিয়ে বেড়েছে অক্সিজেনের চাহিদা। রাজধানী দিল্লিতে বহু হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।যা নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছে বিরোধীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget