এক্সপ্লোর

উন্নাওয়ে নাবালিকা ধর্ষণে দোষী সেঙ্গারের সাজা ঘোষণার মামলা পিছল, ২০ ডিসেম্বর ফের শুনানি

২০১৭ সালে উন্নাও ধর্ষণ কাণ্ডে অপরাধী প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের সাজার মেয়াদ ঘোষণার শুনানি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখল দিল্লির আদালত।

নয়াদিল্লি: ২০১৭ সালে উন্নাও ধর্ষণ কাণ্ডে অপরাধী প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের সাজার মেয়াদ ঘোষণার শুনানি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখল দিল্লির আদালত। ২০১৭ য় নির্বাচন কমিশনের কাছে সেঙ্গার যে হলফনামা পেশ করেছিলেন, তাঁর একটি কপিও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল। নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ওই হলফনামায় উল্লিখিত সেঙ্গারের সম্পত্তির পরিমাণ দেখতে চায় আদালত। ২০১৭ সালে উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণের দায়ে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির উচ্চ আদালত। পকসো আইনের একাধিক ধারায় প্রাক্তন বিজেপি নেতাকে আদালত দোষী ঘোষণা করে। মঙ্গলবার সেঙ্গারের সাজার মেয়াদ ঘোষণার কথা ছিল। শুনানির শুরুতে সিবিআইয়ের আইনজীবি তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়ার আবেদন করে। অন্যদিকে সেঙ্গারের আইনজীবী তাঁর সমাজসেবামূলক কাজকর্মের দিকটি তুলে ধরে আদালতকে লঘু সাজা দেওয়ার আবেদন করে। সাজা কমানোর বিষয়টি বিবেচনার জন্য তিহাড় জেলে থাকার সময় তাঁর ভাল আচরণের কথা বলেন সেঙ্গারের আইনজীবি। বিচারক বলেন, নির্যাতিতা ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে সেঙ্গারের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানা দরকার। সেই জন্যই ২০১৭ য় নির্বাচন কমিশনের কাছে সেঙ্গার যে হলফনামা পেশ করেছিলেন, তার কপি দেখতে চাওয়া হয়। আগামী ২০ ডিসেম্বর আবার শুনানির দিন ধার্য করা হয়। ২০১৭ সালে উন্নাওয়ের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে সেই সময় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও শশী সিংহের বিরুদ্ধে। কিন্তু প্রমাণাভাবে শশী সিংহকে বেকসুর খালাস করে আদালত। অভিযোগ ছিল, শশী সিংহই নামের ওই মহিলাই তাঁকে কানপুর নিয়ে গিয়েছিল। সেঙ্গারের বিরুদ্ধে পকসো আইনে ১২০বি (ষড়যন্ত্র), ৩৬৩ (অপহরণ) ৩৬৬ (অপহরণ ও বিবাহের জন্য বাধ্য করা) ৩৭৬ (ধর্ষণ)-সহ একাধিক ধারায় চার্জ গঠন করে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget