এক্সপ্লোর

IAF on Covid19 : সিঙ্গাপুর থেকে অক্সিজেন কন্টেনার আনছে ভারতীয় বায়ুসেনা

ভারতীয় বায়ুসেনার সি-১৭ পণ্যবাহী বিমানে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে অক্সিজেন কনটেইনার। আজই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশের ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতির মধ্যে অক্সিজেনের হাল ফেরাবে এই কনটেইনারগুলি।

দিল্লি : দেশে অক্সিজেনের অভাব কাটাতে এবার বিদেশ থেকে কন্টেনার আনছে ভারত। সিঙ্গাপুর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে নিয়ে আসা হবে এই কন্টেনারগুলি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই খবর।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার সি-১৭ পণ্যবাহী বিমানে সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে অক্সিজেন কন্টেনার। আজই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশের ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতির মধ্যে অক্সিজেনের হাল ফেরাবে এই কন্টেনারগুলি। ভারতে অক্সিজেনের সহজলভ্যতা বাড়াতে কাজে আসবে এই উদ্যোগ। এই এয়ার লিফটে কো-অর্ডিনেটরের কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সোমবারই ৬টা ক্রায়োজেনিক ফাঁকা অক্সিজেন কন্টেনার দুবাই থেকে ভারতে আনা হয়েছে। ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমানে আনা হয়েছে কন্টেনারগুলি। ভারতের এই কোভিড পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেছে বিশ্বের একাধিক দেশ। ইতিমধ্যেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়ানোর কথা বলেছে- আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি।

দেশের করোনা চিত্র বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩.২৩ লক্ষ জন। স্পষ্ট করে বললে, ৩, ২৩, ১৪৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭৭১ জনের। তবে মৃত্যুর মাঝেই রয়েছে খুশির খবর। গত একদিনে দেশে ২,৫১,৮২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৮,৮২,২০৪ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৬,৩৬,৩০৭ জন।

দেশের করোনা পরিস্থিতি বলছে, বহু রাজ্যে কোভিড রোগী বৃদ্ধির ফলে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা দিল্লির। ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যু হয়েছে দিল্লির হাসপাতালগুলিতে। সেই কথা জানিয়েছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। টুইটারে অক্সিজেনের অভাবের কথা লিখেছে দিল্লির হাসপাতালগুলি। এমনকী প্রকাশ্যেই প্রধানমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে অক্সিজেনের জন্য আবেদন করেছে বিভিন্ন হাসপাতাল। সম্প্রতি অক্সিজেনের অভাবে একের পর এক দিল্লির হাসপাতাল রোগী ভর্তিও বন্ধ করে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget