এক্সপ্লোর

COVID-19 Death News: দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে দেশে কারও মৃত্যু হয়নি, সংসদে দাবি কেন্দ্রের

রাজ্যকে কাঠগড়ায় তুলে কেন্দ্রের দাবি, অক্সিজেন ঘাটতি সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেয়নি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে দেশে কারও মৃত্যু হয়নি। সংসদে দাবি কেন্দ্রের। রাজ্যকে কাঠগড়ায় তুলে কেন্দ্রের দাবি, অক্সিজেন ঘাটতি সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেয়নি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দিল্লি সহ একাধিক রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বিরোধীরাও।

গতকাল, রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানান, স্বাস্থ্য রাজ্যের আওতাধীন বিষয়। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রতিদিন আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা সম্পর্কে কেন্দ্রকে জানানোর কথা। কংগ্রেস সাংসদ কেসি ভেনু গোপালের প্রশ্নের উত্তরে ভারতী প্রবীণ পাওয়ার  জানিয়েছেন, অক্সিজেনের ঘাটতির জন্য কত জনের মৃত্যু হয়েছে তা নির্দিষ্ট করে তথ্য দেয়নি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়ের ছবি দেখেছে সারা দেশ। হাসপাতালের বাইরে শুয়ে রয়েছেন রোগীরা। কেউ বা বসে বসে কাতরাচ্ছেন। বাঁচাতে পারে শুধুমাত্র অক্সিজেন। অথচ সেই অক্সিজেনের অভাব। আর তার জেরে দেশজুড়ে কত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তা জানাই নেই কেন্দ্রীয় সরকারের। ওই বিষয়ে শুধু দায় এড়ায়নি কেন্দ্র। একইসঙ্গে কাঠড়ায় তুলেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।

পরিসংখ্যান অনুযায়ী, অক্সিজেনের অভাবে মে মাসে ৫ দিনের ব্যবধানে গোয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে ৮০ জনের। তিরুপতি, অন্ধ্রপ্রদেশে ১১ জন করোনা আক্রান্ত রোগী আইসিইউ-তে প্রাণ হারান অক্সিজেন না পেয়ে। ২ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ না থাকায় হায়দরাবাদের হাসপাতালে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। আর মৃত্যু হয় প্রায় ৭ জন করোনা আক্রান্ত ।

মঙ্গলবার কংগ্রেস সাংসদের প্রশ্ন করেন, তৃতীয় ঢেউ আছড়ে পড়লে স্বাস্থ্য পরিকাঠামো সহ অক্সিজেনের ঘাটতি মোকাবিলায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র?  গতকাল এই প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, স্বচ্ছ একটি পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে রাজ্য, কেন্দ্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্র। এদিকে কেন্দ্রের এই বক্তব্যে চড়েছে রাজনৈতিক পারদ। এ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় জানিয়েছেন, "দেশজুড়ে অক্সিজেনের কালোবাজারি হয়েছে। কেন্দ্রের লিখিত জবাব অসত্য।" রাজ্যের রিপোর্টের ভিত্তিতেই তো কেন্দ্রের দাবি, কটাক্ষ সিপিএমের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget