এক্সপ্লোর

কোভিড ১৯: ভারতের ভ্যাকসিন কর্মসূচি কতদূর এগল, বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, যে স্বকীয় ঢঙে ভারতীয় বিজ্ঞানীরা মৌলিক থেকে প্রায়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে একযোগে এগিয়ে এসেছেন, সেটা আশাব্যঞ্জক।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস মোকাবিলার প্রতিষেধক ভ্য়াকসিন তৈরি সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে ভারতের ভ্যাকসিন তৈরির প্রয়াস, ওষুধ আবিষ্কার, করোনাভাইরাসের ডায়াগনসিস অর্থাত রোগ নির্ধারণ ও টেস্টিং-পুরো ব্যাপারটা কী পর্যায়ে রয়েছে, তা খতিয়ে দেখেন তিনি। বৈঠকে পৌরহিত্য করেন তিনিই। সেখানে বিস্তারিত রিভিউ করা হয়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আর্লি স্টেজ অর্থাত প্রাথমিক পর্বের ভ্যাকসিন তৈরির গবেষণায় ভারতীয় ভ্যাকসিন কোম্পানিগুলি উদ্ভাবক হিসাবে উঠে এসেছে। এক্ষেত্রে ভারতীয় গবেষক মহল, স্টার্ট আপগুলির অবদানেরও উল্লেখ করেছে পিএমও। ৩০টিরও বেশি ভারতীয় ভ্য়াকসিন এখন পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে, তাদের কয়েকটি ট্রায়াল পর্বে যাচ্ছে। বৈঠকে আরও কথা হয়েছে যে, সারা দেশে বিভিন্ন গবেষণাগারের মধ্যে যোগসূত্রের সুবাদে আরটি-পিসিআর টেস্ট ও অ্যান্টিবডি শনাক্তকরণ, দুটির ক্ষমতা কয়েক গুণ বেড়েছে, চাঙ্গা হয়েছে। বিবৃতিতে বলা হয়, টেস্টিংয়ের সামগ্রী বাইরে থেকে আমদানির সমস্য়ার দিকে গুরুত্ব দিয়েছে ভারতীয় স্টার্ট-আপগুলির জোট ও দেশীয় ইন্ডাস্ট্রি। তারা বর্তমান চাহিদা সামাল দিয়েছে। এই বিশেষ ক্ষেত্রটিতে একটি চাঙ্গা, সচল দীর্ঘমেয়াদি শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে স্বকীয় ঢঙে ভারতীয় বিজ্ঞানীরা মৌলিক থেকে প্রায়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে একযোগে এগিয়ে এসেছেন, সেটা আশাব্যঞ্জক। আগামীদিনেও এমন গর্ববোধ, মৌলিকতা ও উদ্দেশ্যমুখিনতা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে আশা করা যায়। একমাত্র তখনই আমরা বিজ্ঞানের দুনিয়ায় শুধু অনুসরণকারী নয়, বিশ্বসেরাদের মধ্যে যেতে পারব।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget