এক্সপ্লোর

Customs Duty Update : অক্সিজেন-ভ্যাকসিন আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের

এবার প্রাণবায়ুর এই আকাল কাটাতে কম দামে অক্সিজেন পাওয়ার সুযোগ তৈরি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, আগামী দিনে শুল্ক ছাড়ের ফলে আরও সহজলভ্য হবে মেডিক্যাল অক্সিজেন।

 

দিল্লি : করোনাকালে দেশে মেডিক্যাল অক্সিজেনের অভাব পূরণে বিশেষ সিদ্ধান্ত নিল মোদি সরকার। আগামী তিন মাস অক্সিজেন, ভ্যাকসিন আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে কেন্দ্র। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধিতে দেশে বেড়েই চলেছে অক্সিজেনের চাহিদা। একাধিক রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের জেরে তৈরি হয়েছে অক্সিজেনের সঙ্কট। যার মধ্যে অন্যতম নাম দিল্লি। রাজধানীর পরিস্থিতি এমন হয়েছে, যেখানে গতরাতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৫ জন রোগীর। বাধ্য হয়ে অনেক সুপার স্পেশ্যালিটি হাসপাতালও রোগী ভর্তি বন্ধ করেছে।

এবার প্রাণবায়ুর এই আকাল কাটাতে কম দামে অক্সিজেন পাওয়ার সুযোগ তৈরি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, আগামী দিনে এই শুল্ক ছাড়ের ফলে আরও সহজলভ্য হবে মেডিক্যাল অক্সিজেন। শনিবার হাই লেভেল কমিটির সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই আসে সুখবর।

যেখানে বলা হয়, আগামী তিন মাস অক্সিজেন, কোভিড ভ্যাকসিন ও অক্সিজেন সম্পর্কিত জিনিসে আমদানি শুল্ক ছাড় দেবে সরকার। এই শুল্ক ছাড়ের আওতায় রাখা হয়েছে, অক্সিজেনের স্টোরেজ ট্যাঙ্ক, ফিলিং সিস্টেম ও কনসেনট্রেটরকে। এইসবের ওপর থেকে কাস্টম ডিউটি ও হেলথ সেস ছাড় দেওয়া হয়েছে।

বিরোধীদের দাবি, সম্প্রতি দেশজুড়ে করোনা নিয়ে সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। যার জেরে এখন প্রতিদিন করোনা নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। শনিবারের বৈঠক ধরলে তিন দিনে তিনটি কোভিড সংক্রান্ত বৈঠক করলেন মোদি। শুক্রবারই দেশের অক্সিজেন প্রস্তুতকারীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। কীভাবে দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ দ্রুত বাড়ানো যায়, সেই নিয়ে আলোচনা হয় বৈঠকে।

এদিকে, শুক্রবারই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে রাজ্যের অক্সিজেন প্ল্যান্টগুলির তালিকা তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি বন্ধ অক্সিজেন প্ল্যান্টগুলি পুনরুজ্জীবনের কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। জরুরি ভিত্তিতে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। দেশের অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে।  

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget