এক্সপ্লোর

Go First Airways: জেট এয়ারওয়েজের পর Go First, নিজেদের দেউলিয়া ঘোষণা আরও এক বিমান সংস্থার

Go First Files for Insolvency: ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে তারা। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানিয়েছে।

নয়াদিল্লি: আচমকা সব বুকিং বাতিল করে দিয়েছে তারা। বাতিল করেছে সমস্ত বিমানের উড়ান। এ বার নিজেদের দেউলিয়া ঘোষণার পথে হাটল বিমান সংস্থা Go First. ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে তারা। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানিয়েছে।

ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন Go First

নিজেদের দেউলিয়া ঘোষণার নেপথ্যে বিকল ইঞ্জিনকে দায়ী করেছে ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন Go First. তাদের দাবি, একের পর এক বিমানের ইঞ্জিন লাগাতার বিকল হয়ে পড়ছে। আমেরিকার যে প্র্য়াট অ্যান্ড হুইটনি’জ (P&W) ইন্টারন্যাশনাল এ্যারো ইঞ্জিন্স থেকে ব্য়বহৃত ইঞ্জিন তাদের কাছে এসে পৌঁছতো, তার সরবরাহও বন্ধ হয়ে গিয়েছে।

এর ফলে অর্ধেক বিমান আগেই বসিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছে ওয়াদিয়া গোষ্ঠী। তাদের দাবি, অর্ধেক বিমান বসে যাওয়ায় অর্থনৈতিক সঙ্কট এতটাই গ্রাস করে ফেলেছে যে, বাকি বিমান ব্যবহার করেও পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

Go First জানিয়েছে, দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু হলে, অন্তর্বর্তীকালীন সময়ে সংস্থার তরফে পরিষেবা প্রদান করা হবে। তার জন্য ইন্টারিম রেজলিউশন প্রফেশনাল এবং কর্তৃপক্ষের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করবে Go First. সংস্থার বিনিয়োগকারীদের স্বার্থের দিকটিও দেখা হবে।

জেট এয়ারওয়েজের পর এ বার নিজেদের দেউলিয়া ঘোষণার পথে এগোল Go First. মঙ্গলবার শুরুতে বুধ এবং বৃহস্পতিবারের সমস্ত বুকিং ক্যানসেল করে তারা। গ্রাহকরা জানিয়েছেন, পরিচালনা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ইমেলে বিমান বাতিলের কথা জানানো হয়। তার জন্য তাদের শোকজ নোটিসও ধরিয়েছে দেশের বেসামরিক বিমান পরিষেবা সংস্থা DGCA. আগে থেকে এ নিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি বলে DGCA জানিয়েছে।

তবে Go First-এর এই সিদ্ধান্তে হতবাক নয় বাজার। কারণ বেশ কিছু দিন ধরেই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে এই বিমান সংস্থা। ইঞ্জিন সরবরাহ যেমন রয়েছে, তেমনই এই সমস্যার নেপথ্য়ে তেল সংস্থাগুলির সঙ্গে বিবাদও দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তেল সংস্থাগুলি ধারবাকিতে জ্বালানি সরবরাহে রাজি নয়। দিনের দিন টাকা মিটিয়ে নেওয়ার নিয়ম শুরু হয়েছে। আর্থিক অনটনের জেরে সেই ধারা মেনে চলা সম্ভব হচ্ছে না Go First-এর তরফে।

বেশ কিছু দিন ধরেই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সংস্থাটি

নিজেদের ওয়েবসাইটে গো ফার্স্ট জানিয়েছে, তাদের কাছে ৫৯টি বিমান রয়েছে, যার মধ্যে ৫৪টি A320 Neo এবং পাঁচটি A320 CEO. কিন্তু অর্থনৈতিক ভাবে বেশ কিছু দিন ধরেই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল সংস্থাটি। তার জন্য অর্ধেক বিমান আগেই বসিয়ে দেওয়া হয়েছিল। সংস্থার ৫ হাজার কর্মী বেতনও পাচ্ছিলেন না নিয়মিত। তার মধ্যেই চলতি সপ্তাহে দু'দিনের সমস্ত উড়ান বাতিল করা হয়। কেন্দ্রীয় সরকারকেও এ নিয়ে আগেই চিঠি দেওয়া হয়েছে তাদের তরফে, এমনই দাবি Go First-এর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget