এক্সপ্লোর

Cyclone Tauktae in Gujarat : ক্ষমতা হারাচ্ছে তওতে, গুজরাতে মৃত ৭ ; ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা

গুজরাতের একাংশে কার্যত তাণ্ডব চালাল তওতে। ঘূর্ণিঝড়ে প্রভাবে রাজ্যে মৃত ৭। ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা।

আমেদাবাদ : গুজরাতের একাংশে কার্যত তাণ্ডব চালাল তওতে। ঘূর্ণিঝড়ে প্রভাবে রাজ্যে মৃত ৭। ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা। বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি।

তবে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, তওতে এখন দুর্বল হয়ে পড়েছে। উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার সময় ধীরে ধীরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।  

তওতে-র প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রায় ৩৫টি তালুকায় এক ইঞ্চির বেশি জল দাঁড়িয়ে রয়েছে। আমেদাবাদ শহরের অনেক অংশে হাঁটুসমান জল। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে ১৬ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০ হাজারের বেশি গাছ এবং ১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। 

সমুদ্রে খারাপ অবস্থার সময় ভেরাভাল পোতাশ্রয় এলাকায় জেলেদের একটি নৌকা আটকে পড়ে। সেখান থেকে আট মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এছাড়া খারাপ আবহাওয়া চলাকালীন প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের সতপতি উপকূলে একটি ভ্রাম্যমাণ জাহাজ আটকে পড়ে। সেখান থেকে আট ক্রু মেম্বারকে উদ্ধার করে দমনের সিজে বিমানঘাঁটিতে থাকা দুটি হেলিকপ্টার।

এদিকে সকাল ৬টা থেকে বিকাল ৪টি পর্যন্ত আমেদাবাদ শহরে ৭৫.৬৯ মিমি বৃষ্টিপাত হয়েছে। এমনটা জানিয়েছেন পুর কমিশনার মুকেশ কুমার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তওতের অবশিষ্টাংশ উত্তর-পূর্ব দিক হয়ে রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে প্রবেশ করবে যথাক্রমে ১৯ ও ২০ মে। গুজরাতের অতিরিক্ত মুখ্যসচিব(রেভিনিউ) পঙ্কজ কুমার জানান, গতরাতে দেড়টা নাগাদ গুজরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তওতে। আম্রেলি, গির সোমনাথ, জুনাগড়, পোরবন্দর, রাজকোট, ভাবনগর এবং বোতাড়ার মতো জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত।  

রাজ্যে ১৫৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত। এছাড়া বিভিন্ন কারণে ১৯৬টি রাস্তা ব্লক হয়ে রয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত ৪৫টি রাস্তা গাড়ি চলাচলের জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ হাজার ৪৩৭টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এর মধ্যে ৪৮৪টিতে ইতিমধ্যেই পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

সেরা শিরোনাম

Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
CM On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে,
বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ, পুলিশ আমাকে যা বলেছে..", বললেন মুখ্যমন্ত্রী
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget