এক্সপ্লোর

Dawood Ibrahim Properties: এক চিলতে জমি, ১৫০০০ থেকে দর উঠল ২ কোটি, মুম্বইয়ে নিলামে বিকোল দাউদের পৈর্তৃক সম্পত্তি

Dawood Ibrahim News: মহারাষ্ট্রের রত্নাগিরিতে দাউদের পৈর্তৃক সম্পত্তির অন্তর্ভুক্ত দু'টি জমি নিলামে তোলা হয়।

মুম্বই: দেশ ছেড়েছেন বহুকাল আগেই। তার পরও কৌতূহলের শেষ নেই  তাঁকে নিয়ে। পৈতৃক সম্পত্তির নিলাম ঘিরে ফের খবরের শিরোনামে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। নিলামে দাউদের পৈর্তৃক সম্পত্তির একটির দর রাখা হয়েছিল মাত্র ১৫ হাজার ৪৪০ টাকা। কিন্তু ২ কোটি টাকায় বিক্রি হল সেই সম্পত্তি। দাউদের মা, আমিনা বিবির নামে ওই সম্পত্তি নথিভুক্ত ছিল। একজনই দাউদের দু'টি পৈর্তৃক সম্পত্তি কিনে নিয়েছেন বলে জানা গিয়েছে। (Dawood Ibrahim Properties)

মহারাষ্ট্রের রত্নাগিরিতে দাউদের পৈর্তৃক সম্পত্তির অন্তর্ভুক্ত দু'টি জমি নিলামে তোলা হয়। মাফিয়া জগতে হাতেখড়ি হওয়ার আগে, রত্নাগিরির ওই গ্রামেই ছোটবেলা কাটে দাউদের। ১৯৭৬ সালের স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফোরফিচার অফ প্রপার্টি) আইন, যার আওতায় কুখ্যাত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার, সেই আইনেই দাউদের পৈর্তৃক ভিটে-সহ চারটি সম্পত্তি নিলামে তোলা হয়। দক্ষিণ মুম্বইয়ের আয়কর ভবনে নিলামের আয়োজন হয়েছিল শুক্রবার। এর মধ্যে এক ব্যক্তিই দু'টি সম্পত্তি কিনে নেন। বাকি দু'টির ক্রেতা মেলেনি। (Dawood Ibrahim News)

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাউদের পরিবারের একটি কৃষিজমি নিলামে তোলা হয়। সেটির দাম রাখা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। চার জন সেটি কিনতে ঝাঁপিয়ে পড়েন। শেষ পর্যন্ত ২.০১ কোটি টাকায় সেটি বিক্রি হয়। আর একটি জমির দাম ১ লক্ষ ৫৬ হাজার টাকা রাখা হয়েছিল। সেটি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। এক জনই দু'টি সম্পত্তি কিনেছেন বলে জানা গেলেও। যিনি কিনেছেন, তাঁর নাম অজয় শ্রীবাস্তব। নিলামে তাঁর হয়ে অংশ নেন এক আইনজীবী।

আরও পড়ুন: Gautam Adani : সুুপ্রিম-স্বস্তি মিলেছে আগেই, মুকেশ আম্বানিকে টপকে এবার এশিয়ার সবথেকে ধনী গৌতম আদানি

জানা গিয়েছে, ১৭৩০ বর্গমিটারের একটি জমির দাম রাখা হয়েছিল ১.৫৬ লক্ষ টাকা। সেটি ৩.২৮ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ১৭০.৯৮ স্কোয়্যার মিটারের অন্য একটি জমির দাম রাখা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। সেটি নিলামে ২.০১ কোটি টাকায় বিক্রি হয়েছে। যে অজয় শ্রীবাস্তব জমি দু'টি কিনেছেন, আগে দাউদের পৈর্তৃক ভিটেটিও তিনিই  কেনেন বলে জানা গিয়েছে।

এর আগে, ২০১৭ এবং ২০২০ সালে দাউদের ১৭টি সম্পত্তি নিলাম করা হয়। ভয়ে নিলামে অংশই নেননি অনেকে। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক হামলায় অভিযুক্ত দাউদ  ১৯৮৩ সালে মায়ানগরীতে সরে আসেন। তার আগে পর্যন্ত মাম্বাকে গ্রামেই ছিলেন।  রাষ্ট্রপুঞ্জ আগেই তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। ভারতেও ওয়ান্টেড দাউদ। সম্প্রতি তাঁকে ফেরাতে পাকিস্তান সরকারের কাছে নতুন করে আবেদন জানায় দিল্লি। তবে এখনও পর্যন্ত তাতে সবুজ সঙ্কেত মেলেনি।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, ভারত থেকে পাততাড়ি গুটিয়ে পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন দাউদ। বিষপ্রয়োগের জেরে করাচির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলেও সম্প্রতি খবর উঠে আসে। জানা যায়, খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল কেউ। ভেন্টিলেশনে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু পরে জানা যায়, সেই খবর ভুয়ো।  দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল জানান, দাউদ সম্পর্কে গুঞ্জন রটানো হচ্ছে। দাউদ ১০০০% ফিট রয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Train Accident: রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget