এক্সপ্লোর

বাড়ছে না সময়সীমা, আজই আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন, জানালো সিবিডিটি

৩১ অগাস্টের মধ্যেই যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, একটি ট্যুইটে তা স্পষ্ট করল সিবিডিটি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানো নিয়ে যে অর্ডারের ছবিটি সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছিল, তাও ‘আসল নয়’ বলে জানানো হয়েছে।

নয়া দিল্লি: আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ থাকছে ৩১ অগাস্টই। এর আগেই ৩১ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স। আয়কর রিটার্ন ফাইল করার সময় বাড়ানোর একটি সম্ভাবনার কথা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি অর্ডারের কপিও ছড়িয়েছিল। ফলে শেষদিন নিয়ে ধন্দে ছিলেন অনেকেই। কিন্তু ৩১ অগাস্টের মধ্যেই যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, একটি ট্যুইটে তা স্পষ্ট করল সিবিডিটি। সেই সঙ্গে সময়সীমা বাড়ানো নিয়ে যে অর্ডারের ছবিটি সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছিল, তাও ‘আসল নয়’ বলে জানানো হয়েছে। আয়কর বিভাগের পক্ষ থেকে ওই অর্ডারটির একটি ফটোকপিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তার উপর একটি লাল ক্রস চিহ্ন ব্যবহার করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।   আয়কর বিভাগ সোশ্যাল সাইটে উল্লেখ করেছে, এর আগেই সরকার আয়কর রিটার্ন ফাইল করার দিন এক মাস বাড়িয়েছিল। আর সময়সীমা বাড়ানো হচ্ছে না। এই ট্যুইটার হ্যান্ডেলটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের অফসিয়াল অ্যাকাউন্ট। ২৯ অগাস্ট থেকে সোশ্যাল সাইটে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর ‘নকল’ অর্ডারটি ঘুরপাক খাচ্ছিল। তারপরই তা ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যানয সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
Shubman Gill: রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
রঞ্জি প্রত্যাবর্তনে চূড়ান্ত ব্যর্থ, ১ রান করেই আউট গিল
Viral News: বাজার থেকে কেনা সবজি তাজা তো ? আঁতকে ওঠার মতো একটি ভিডিও ভাইরাল, চিন্তায় সকলে, দেখুন
বাজার থেকে কেনা সবজি তাজা তো ? আঁতকে ওঠার মতো একটি ভিডিও ভাইরাল, চিন্তায় সকলে, দেখুন

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget