এক্সপ্লোর

Centre on Covid Vaccines: মিশ্র ভ্যাকসিনের ভবিষ্যৎ নির্ভর করছে গবেষণার উপর, জানাল কেন্দ্র

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রক জানায়, ককটেল ভ্যাকসিন বা মিশ্র টিকা দেওয়া হবে কিনা তা নিয়ে বৈজ্ঞানিক তথ্যের উপর নির্ভর করে পদক্ষেপ করা হবে।

নয়াদিল্লি: মিশ্র টিকা বা ককটেল ভ্যাকসিন (vaccine) ব্যবহার হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা দিল না কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়, কোভিডের বুস্টার ডোজের (booster dose) ক্ষেত্রে ককটেল ভ্যাকসিন বা একাধিক ধরনের টিকা দেওয়া হবে কিনা তা নিয়ে বৈজ্ঞানিক তথ্যের উপর নির্ভর করে পদক্ষেপ করা হবে।

নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, 'কোভিডের বুস্টার ডোজের মিক্সিং অ্যান্ড ম্যাচিং হবে কিনা তা নিয়ে এখনও গবেষণা করা হচ্ছে। গবেষণার তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।' এখন দেশে বিভিন্ন ধরনের গবেষণা চলছে, সেগুলির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে এআইজি হাসপাতাল (AIG hospital)এবং এশিয়ান হেলথকেয়ার ফাউন্ডেশনের (Asian healthcare foundation) একটি যৌথ গবেষণায় জানানো হয়েছিল, কোভ্যাক্সিন (covaxin) এবং কোভিশিল্ড (covishield) মিশিয়ে টিকা দেওয়া হলে একই সংস্থার জোড়া টিকার তুলনায় অন্তত চারগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় দেহে। দুটি আলাদা ভ্যাকসিন দিয়ে টিকার দুটি ডোজ দিলে ওই সম্ভাবনা থাকে বলে দাবি করা হয়েছিল গবেষণায়। 

সম্প্রতি দেশের আরও একটি কোভিড টিকা কোরবেভ্যাক্স-কে (corbevax) অনুমোদন দেওয়া হয়েছিল। এদিন তা নিয়েও কথা বলেছেন ভিকে পল। জাতীয় টিকা কর্মসূচিতে এই টিকা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কবে থেকে ওই টিকা ব্যবহার শুরু হবে তা নিয়ে অবশ্য এখনই কোনও তথ্য দেওয়া হয়নি। তবে নানা দিক ভেবে, চিন্তাভাবনা করেই সেই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ভিকে পল। কোরবেভ্যাক্স একটি দুই ডোজের কোভিড টিকা। যা ইন্ট্রামাসকুলার (intramuscular) পদ্ধতিতে দেওয়া হয়ে থাকে। 

এদিনই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছএ দেশে কোভিড সংক্রমণের হার অনেক কমেছে। অনেকটাই কমেছে কোভিড মৃত্যুর সংখ্যাও।

আরও পড়ুন: দ্রুতগতিতে কমছে কোভিড-গ্রাফ, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget