এক্সপ্লোর

Delhi Blast : যেমন কাজ , তেমন শাস্তি! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল 'জঙ্গি ডাক্তার' উমরের বাড়ি

Umar Nabis house demolished : বিস্ফোরণের কিছু সময় আগে উমর পরিবারকে ফোন না করার জন্য বলেছিলেন। যদিও, পরিবারের পক্ষ থেকে উমরের এই সন্দেহজনক কার্যকলাপের খবর আগে পুলিশকে জানানো হয়নি।

দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ড উমর-উন-নবির পুলওয়ামার বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী। পুলওয়ামার কোইলা গ্রামেই বাড়ি তার। সোমবার যে i২০ গাড়িতে বিস্ফোরণ হয় তার চালকের আসনে ছিল উমর। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে চিকিৎসক উমর-উন-নবি-রও। বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

সারা দেশে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে সারা দেশেই অভিযান চালাচ্ছে গোয়েন্দা দল। তদন্তে স্পষ্ট, ভারতে বড়সড় নাশকতার ছক করেছিল উমররা।  একে একে সেই সব তথ্য সামনে এসেছে। প্রথম প্রথম উমরের পরিবার স্বীকারই করেনি এই ধরনের কাজে ছেলের যুক্ত থাকার বিষয়টি। 

পরে অবশ্য তদন্তকারীদের উমরের মা জানান, তিনি আগে থেকেই জানতেন যে তার ছেলে চরমপন্থী চিন্তাভাবনার সঙ্গে জড়িত হয়ে গেছে। অনেক দিন ধরে তার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। বিস্ফোরণের কিছু সময় আগে উমর পরিবারকে ফোন না করার জন্য বলেছিলেন। যদিও, পরিবারের পক্ষ থেকে উমরের এই সন্দেহজনক কার্যকলাপের খবর আগে পুলিশকে জানানো হয়নি।

দিল্লি বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের মধ্যে একজন হল, কাশ্মীরের বাসিন্দা ও আল-ফালাহ মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসক মুজাম্মিল আহমেদ। ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্য়ালয়ে তল্লাশি চালিয়ে, তদন্তকারীদের হাতে এসেছে সেই চিকিৎসক মুজাম্মিলের ডায়েরি। যেখানে সাঙ্কেতিক ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে। আছে ৮ থেকে ১২ নভেম্বর তারিখের উল্লেখ, ২৫ জনের নাম। কী লেখা সেই সাঙ্কেতিক ভাষায়? নাশকতার পরিকল্পনা? উদ্ধারের চেষ্টায় তদন্তকারী দল।

সূত্রের দাবি, জেরার সময় তদন্তকারীদের সে জানিয়েছে যে, জইশ-ই-মহম্মদের সাথে তার যোগাযোগের প্রাথমিক পর্যায়ে, সে 'আবু উকাসা' ছদ্মনাম ব্যবহার করে একজন হ্যান্ডলারের সাথে যোগাযোগ করেছিল। সেই হ্যান্ডলার তুরস্কের একটি ভার্চুয়াল নম্বর ব্যবহার করেছিল। প্রথমে হোয়াটসঅ্যাপে তুরস্কের কোড +90 দিয়ে শুরু হওয়া একটি নম্বর ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা হয়েছিল, তারপর হ্যান্ডলার আরও গোপনীয়তার জন্য মডিউলটিকে 'সেশন' অ্যাপে সুইচ করার নির্দেশ দিয়েছিল। দিল্লি বিস্ফোরণের পর তদন্তকারীরা  পুলওয়ামার বাসিন্দা উমরের নাম খুঁজে পায়। তদন্তকারী  সংস্থাগুলি আরও নিশ্চিত করেছে যে এই বিস্ফোরণে উমরেরও মৃত্যু হয়েছে। পেশায় ডাক্তার উমর, জইশ-ই-মহাম্মদের একটি মডিউলের সঙ্গে যুক্ত ছিল। বিস্ফোরণের আগেই পুলিশ উমরের গ্যাংয়ের অনেক সদস্যকে গ্রেফতার করে। কিন্তু তখন উমর ধরা পড়েনি। সেদিনই ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় ফরিদাবাদ থেকে।     

 

সেরা শিরোনাম

Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget