এক্সপ্লোর

Delhi Weather Update : ১৩ বছরে মে মাসে সর্বাধিক বৃষ্টিপাত, রেকর্ড গড়ল দিল্লি

১৩ বছরে এই প্রথম। মে মাসের বৃষ্টিতে রেকর্ড গড়ল দিল্লি। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে, মে মাসে রাজধানীতে ১৪৪.৮ এমএম বৃষ্টিপাত হয়েছে। যা ২০০৮ সালের পর এই প্রথম।

নয়াদিল্লি: ১৩ বছরে এই প্রথম। মে মাসের বৃষ্টিতে রেকর্ড গড়ল দিল্লি। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে, মে মাসে রাজধানীতে ১৪৪.৮ এমএম বৃষ্টিপাত হয়েছে। যা ২০০৮ সালের পর এই প্রথম।

এ প্রসঙ্গে 'ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট'-এর কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী ৪-৫ দিন রাজধানীতে কোনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ২০০৮ সালের পর মে মাসে এরকম বৃষ্টিপাত হয়নি দিল্লিতে। সফদরজংয়ের পর্যবেক্ষণ কেন্দ্র বলছে,  চলতি বছরে মে মাসে ৯দিন বৃষ্টি হয়েছে দিল্লিতে। ২০১৪ সালের পর যা সব থেকে বেশি। ওই বছর ১০ দিন বৃষ্টিপাত হয়েছিল মে মাসে।

২০২০ সালে এই বৃষ্টির দিনের সংখ্যা ছিল ৭। তবে ২০১৮ সালে মে মাসে রাজধানীতে বৃষ্টি হয়েছিল ৫দিন। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট-এর তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে মে মাসের ২৪ তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৬ এমএম। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ৩১ মে-র মধ্যে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ডিগ্রির নীচে থাকবে।

২০১৪ সালের পর এই প্রথম এরকম কোনও পরিস্থিতির সৃষ্টি হল। যখন বর্ষা আসার আগে লু'য়ের প্রকোপ দেখল না দিল্লিবাসী। এ প্রসঙ্গে 'ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট'-এর কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রথমে পশ্চিমী ঝঞ্ঝা তাপমাত্রার পারদ নিয়ন্ত্রণে রেখেছিল।পরে ঘূর্ণিঝড় তওতের ফলে রেকর্ড বৃষ্টি হয় রাজধানীতে। তবে অবাক করার বিষয়, এবার বর্ষার আগে লুয়ের প্রভাব দেখা যায়নি পালামেও।

সূচকের মানদণ্ড অনুসারে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা গেলে তবেই তাকে লু বা হিটওয়েভ হিসাবে ধরা হয়। কোনওক্রমে লু স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গেলে তাকে অত্যধিক লু হিসাবে ধরা হয়। আইএমডি-র রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত মে মাসে রাজধানীতে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছেছে। যেখানে দিল্লিতে ৩০ বছরের মে মাসে গড় তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেখে অবাক হয়েছে খোদ দিল্লিবাসী। মঙ্গলবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৯৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget