এক্সপ্লোর

Delhi Smog Situation: রাজধানী এখন গ্যাস চেম্বার, ধোঁয়াশায় ঢাকল চারিদিক, নামতে পারল না একাধিক বিমান

Delhi Pollution: ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে, বুধবার ভোর ৫টা বেজে ৩০ মিনিট থেকে ঘন কুয়াশার চাদর ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করে দিল্লিকে।

নয়াদিল্লি: শীত আসতে এখনও ঢের বাকি, তার আগে ফের ধোঁয়াশায় ঢাকল রাজধানী দিল্লি। বুধবার দিল্লির বাতাসের গুণমান একধাক্কায় নেমে গিয়েছে। এই মুহূর্তে দিল্লির বাতাস 'অত্যন্ত ক্ষতিকর' হিসেবে গন্য হচ্ছে। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে চারিদিক, কমে গিয়েছে দৃশ্যমানতা। এমন পরিস্থিতি ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও, নামতে পারেনি বেশ কিছু বিমান। মাঝ আকাশে মুখ ঘুরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বিমানগুলিকে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের চেয়েও কমে যায় বলে জানা গিয়েছে। (Delhi Smog Situation) 

ভারতীয় মৌসম বিভাগ জানিয়েছে, বুধবার ভোর ৫টা বেজে ৩০ মিনিট থেকে ঘন কুয়াশার চাদর ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করে দিল্লিকে। সেই থেকে দৃশ্যমানতা কমতে শুরু করে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সূচকে দিল্লির বাতাসের গুণমান ছিল ৩১৬। সেখান থেকে বুধবার সকালে বাতাসের গুণমান নেমে এসেছে ৩৭০-এ। সূচকে দিল্লির একাধিক এলাকায় বাতাসের গুণমান ৩০০-র বেশি। অর্থাৎ এই মুহূর্তে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। (Delhi Pollution)

এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আয়া নগর, আনন্দ বিহার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস এলাকায়র। সেখানে সূচক ৪০০ ছাড়িয়ে গিয়েছে এদিন সকালে। আনন্দ বিহারে ৪১৩, জাহাঙ্গিরপুরীতে ৩৮৯, ITO-তে ৩৭৮, ইন্দিরা গাঁধী বিমানবন্দর এলাকায় ৩৬৮, আয়া নগর ৪২৮। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, দিল্লির বাতাস এই মুহূর্তে প্রচণ্ড অস্বাস্থ্যকর, ক্ষতিকর।

গত ২৪ ঘণ্টার যে পরিসংখ্যান সামনে এসেছে, সেই অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টায় দিল্লির বাতাসের গুণমানের সূচ ছিল ৩৬১-তে। আজ তার থেকেও অবনতি হয়েছে পরিস্থিতির। বেলা ১০টার সময়ও সূচক ছিল ৩৭০-এ। সফদরজং এলাকায় দৃশ্যমানতার সামান্য উন্নতি হয়েছে, ৪০০ মিটার। কিন্তু বহু জায়গায় সামান্য দূরের জিনিও দেখা যাচ্ছে না। পড়শি রাজ্য হরিয়ানা এবং পঞ্জাবে দৃশ্যমানতা সবচেয়ে খারাপ।

এদিন দিল্লি বিমানবন্দরে অবতরণের আগে মুখ ঘুরিয়ে একাধিক বিমানকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ছ'টি বিমান জয়পুর বিমানবন্দরে অবতরণ করে। একটি অবতরণ করে লখনউয়ে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, দৃশ্যমানতা উন্নতির চেষ্টা চলছে। সফদরজং বিমানবন্দরের দৃশ্যমানতা যেখানে ২০০ মিটার ছিল, পালম বিমানবন্দরের দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে যায় সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। ধোঁয়া এবং ধূলিকণা মিশেই এমন পরিস্থিতি। মৌসম বিভাগ জানিয়েছে ১৯ নভেম্বর পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে রাজধানীতে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget