এক্সপ্লোর

Delhi Temperature Today: কুয়াশাচ্ছন্ন দিল্লিতে শীতের দাপুটে ব্যাটিং, মরশুমের শীতলতম দিন আজ, শিমলার থেকেও বেশি ঠান্ডা রাজধানীতে

Delhi Weather Updates: শুক্রবার সকালেই দিল্লির তাপমাত্রা একধাক্কায় ৫ ডিগ্রির নিচে নেমে যায়।

নয়াদিল্লি: শীতের আগমন ঘটলেও, হাড় কাঁপানো ঠান্ডার দেখে এখনও পাননি পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু রাজধানী দিল্লির পরিস্থিতি একেবারে উল্টো। শুক্রবার মরশুমের শীতল দিন সেখানে। একধাক্কায় দিল্লির তাপমাত্রা নেমে গেল অনেকটাই। আজ সেখানকার তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে এত ঠান্ডা নেই শিমলাতেও। (Delhi Temperature Today)

শুক্রবার সকালেই দিল্লির তাপমাত্রা একধাক্কায় ৫ ডিগ্রির নিচে নেমে যায়। সেই নিরিখে আজ শিমলার তাপমাত্রপা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা আজ ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে। আজ শিমলার সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে বলে অনুমান আবহবিদদে। (Delhi Weather Updates)

এর আগে, বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল পর্যন্ত চলতি মরশুমের শীতলতম ছিল। একদিনের মধ্যেই তা আরও কমে গেল। তবে রাজধানীতে তাপমাত্রার এই ওঠানামা চলছে গত কয়েক দিন ধরেই। বুধবার সেখানকার তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সোমবার।

আরও পড়ুন: Amit Shah: নিরাপত্তায় গাফিলতি মানলেও, লোকসভায় তাণ্ডবের ঘটনায় বিরোধীদের নিশানা শাহের

শীতের মরশুমে দিল্লির এমন আবহাওয়া যদিও অস্বাভাবিক নয়। শীতকালে দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রির নিচেও নেমে যায়। পড়শি রাজ্য হরিয়ানার হিসারের সর্বনিম্ন তাপমাত্রাও ৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এদিন পঞ্জাবের অমৃতসরের তাপমাত্রা ৫.৪, পটিয়ালার ৭.২, চণ্ডীগড়ের ৭.২ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের চুরুতে আজ তাপমাত্রার পারদ ৭.৪ ডিগ্রিতে নেমে এসেছে। উদয়পুরের তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

জাঁকিয়ে শীত পড়ার আগে দূষণ সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল দিল্লিতে। তবে পারদ পতনের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণমান ছিল 'অত্যন্ত অস্বাস্থ্যকর'।বাতাসের গুণমান সূচক ২৫০-র উপরে ছিল।  আনন্দ বিহারে আবার গুণমান সূচক ছিল ৪৭৫, যা 'ঝুঁকিপূর্ণ' বলে মত বিশেষজ্ঞদের। বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৫৮, 'অত্যন্ত ক্ষতিকর'।

দিল্লির মোটামুটি সর্বত্রই এমন পরিস্থিতি। ঠান্ডা যেমন বাড়ছে, তেমনই ধোঁয়াশার প্রকোপও দেখা যাচ্ছে। শুধু দিল্লিই নয়, উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় এমনই পরিস্থিতি। এর ফলে দৃশ্যমানতা কমতে শুরু করেছে। মৌসম ভবন জানিয়েছে, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, অসম, মেঘালয়, ত্রিপুরার একাধিক অঞ্চলে ঘন কুয়াশার আস্তরণ চোখে পড়েছে এদিন সকালে। 

সেরা শিরোনাম

Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Accident News: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget