এক্সপ্লোর

Delhi Weather Update: তীব্র দহনে পুড়ছে রাজধানী, দিল্লিতে জারি কমলা সতর্কতা

Delhi Weather Forecast: বুধবার হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গরমের সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজধানী।

নয়দিল্লি: জৈষ্ঠের তাপে পুড়ছে দিল্লি (Delhi Weather Forecast)। রাজধানীর আকাশ বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও আবার রয়েছে হালকা বৃষ্টির পূর্বভাস। সঙ্গে রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতিও। জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। 

দিল্লিতে জারি কমলা সতর্কতা: বুধবার হাফ সেঞ্চুরি হাঁকিয়ে গরমের সব রেকর্ড ভেঙে দিয়েছে রাজধানী। গতকাল মুঙ্গেশপুরে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা শুধু দিল্লি নয়, সারা দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। গতকাল তাপপ্রবাহের লাল সতর্কতা ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আজ দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধবারের তুলনায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। ১ জুন পর্যন্ত মেঘলা আকাশ দেখা যাবে দিল্লিতে। তবে ৪ জুন পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

পূর্বাভাসে কী জানাল হাওয়া অফিস? 

মৌসম ভবনের তরফে কুলদীপ শ্রীবাস্তব সংবাদ সংস্থা ANI জানিয়েছেন, "বৃহস্পতিবারের জন্য দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবারের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। পশ্চিমীঝঞ্ঝার জেরে ৩১ মে এবং ১ জুন দিল্লি উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১ জুনের মধ্যে আরও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।''

দিল্লিতে যখন এই পরিস্থিতি, তখন ভ্য়াপসা গরমে নাজেহাল শহরবাসী। তবে সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তম দফার ভোটের দিন, অর্থাৎ শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ফল প্রকাশের দিন অর্থাৎ ৪ জুনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  জুন মাসের প্রথম ৪ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি, বেশ কিছু জেলায় রয়েছে বজ্রপাতের সতর্কতাও। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলার রয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হতে পারে় ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা করেছে আবহাওয়া দফতর। ১০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: উপড়ে পড়েছে গাছ, অবিরাম বৃষ্টি, ঝড়ের তাণ্ডবে তছনছ উত্তরবঙ্গ

সেরা শিরোনাম

Supreme Court : শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Maharashtra News: জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক
জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget