এক্সপ্লোর

Next Pandemic Concern : WHO-প্রধানের সতর্কবার্তার পর, উদ্বেগ বাড়াচ্ছে 'Disease X'

WHO List : শর্ট লিস্টে যেসব নাম রয়েছে তা পরবর্তী ভয়ঙ্কর অতিমারীর কারণ হতে পারে। এই তালিকায় থাকা অধিকাংশ রোগের নামের সঙ্গে আমরা কমবেশি পরিচিত

নয়া দিল্লি : গোটা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল করোনা অতিমারী। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়। ২০১৯ সালে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর তার মোকাবিলা করার জন্য ভ্যাকসিন আনতে বেগ পেতে হয় বিজ্ঞানীদের। প্রায় তিন বছর পর, স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। কিন্তু, পরবর্তী মহামারি নিয়ে ইতিমধ্যে চিন্তিত বিজ্ঞানীরা। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সাম্প্রতিক সতর্কবার্তা চিন্তা বাড়িয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, পরবর্তী অতিমারীর জন্য তৈরি হতে হবে গোটা বিশ্বকে। যা করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে। তাঁর এই মন্তব্যের পর, এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কোন কোন রোগকে প্রাধান্য দেওয়া হয়েছে তা নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে।

শর্ট লিস্টে যেসব নাম রয়েছে তা পরবর্তী ভয়ঙ্কর অতিমারীর কারণ হতে পারে। এই তালিকায় থাকা অধিকাংশ রোগের নামের সঙ্গে আমরা কমবেশি পরিচিত। যেমন- ইবোলা, সার্স, জিকা। শেষমেশ যে রোগটি এই তালিকায় রয়েছে, সেটাকে বলা হচ্ছে- 'ডিজিজ এক্স', যা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। WHO-এর ওয়েবসাইট অনুযায়ী, এই টার্মটি "একটি প্যাথোজেনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়তে পারে এমন কোনও অতিমারীর কথা তুলে ধরা হয়েছে যা বর্তমানে মানবদেহে রোগের কারণ কি না অজানা।" এটি কোনও ভাইরাসঘটিত, ব্যাক্টেরিয়াঘটিত বা ছত্রাকঘটিত রোগ হতে পারে। যার কোনও পরিচিত চিকিৎসা নেই।

২০১৮ সালে এই টার্মটি ব্যবহার করা শুরু করে WHO। এর এক বছর পরেই করোনা অতিমারী ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়।

প্রসঙ্গত, দিনকয়েক আগে সাংবাদিক বৈঠক করে পরবর্তী অতিমারি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন WHO প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, "কোভিড শেষ হয়েছে মানেই বিশ্ব জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় ইতি পড়েছে ভাবার কোনও কারণ নেই। আরও একটি প্রজাতি জাল বিস্তার করছে। তাতে নতুন করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। বরং নতুন যে প্যাথোজেনের হদিশ মিলেছে, তা আরও মারাত্মক।" 

ইতিমধ্যেই ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট উত্থাপন করা হয়েছে। সম্ভাব্য ওই অতিমারির মোকাবিলা করতে হলে গোটা বিশ্বকে একজোট হতে হবে এবং দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে বলে মত WHO-র। সংগঠনের প্রধান বলেন, "পরবর্তী অতিমারি দরজায় এসে টোকা মারার আগেই সবরকম ভাবে তৈরি থাকতে হবে আমাদের।"

সেরা শিরোনাম

Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget