এক্সপ্লোর

Indian Railways: টিকিট বাতিল থেকে কত উপার্জন ভারতীয় রেলের? জানলে চমকে উঠবেন!

Indian Railways: সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ওয়েটিং লিস্টের যাত্রীদের টিকিট বাতিলের জেরে ভারতীয় রেলওয়ের রোজগার হয়েছে ১ হাজা ২২৯.৮৫ কোটি টাকা।

নয়াদিল্লি: ট্রেন বাতিল (Train cancellation)হলে যত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তা ফেরত পান। অতিরিক্ত কোনও অর্থ দেয় না রেল। কিন্তু, জানেন কি? প্রতিবছর আপনার বা আমার মতো কত মানুষ আগে থেকে কেটে রাখা এক্সপ্রেস বা মেলের টিকিট বাতিল করেন? আর তার থেকে কতই বা ইনকাম হয় ভারতীয় রেলের (Indian Railways)। বিষয়টি জানতে পারলে চোখ কপালে উঠবে অনেকেরই। 

সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে (Right to information Act) এই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। তার রিপোর্ট প্রকাশ্যে আসতেই চমকে উঠেছেন অনেকে। সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ওয়েটিং লিস্টের (Waiting list) যাত্রীদের টিকিট বাতিলের জেরে ভারতীয় রেলওয়ের রোজগার হয়েছে ১ হাজা ২২৯.৮৫ কোটি টাকা। আরও জানানো হয়েছে যে প্রতিবছরই ওই রোজগার বাড়ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে আনুমানিক ২.৫৩ কোটি ওয়েটিং লিস্টের টিকিট বাতিল হওয়ার ফলে রেলের ভাঁড়ারে এসেছিল ২৪২ কোটি ৬৮ লক্ষ টাকা। আর ২০২২ সালে ৪ কোটি ৬ লক্ষ টিকিট বাতিলের ফলে রোজগার হয়েছিল ৪৩৯ কোটি ১৬ লক্ষ টাকা। ২০২৩ সালে বাতিল হওয়ার টিকিটের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ কোটি ২৬ লক্ষে। আর এর ফলে রেলের ভাঁড়ারে ঢোকে ৫০৫ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে ৪৫ লক্ষ ৮৬ হাজার টিকিট বাতিল হয়েছে। তাতে রেলের রোজগার হয়েছে ৪৩ কোটি টাকা।

এপ্রসঙ্গে রেলের একজন প্রাক্তন আধিকারিক সংবাদমাধ্যমে জানান যে সংরক্ষিত আসনের চাহিদা ও যোগানের মধ্যে তফাৎ থাকার জন্যই এই ঘটনা। ১৮ কোচের ট্রেনে যেখানে শুধুমাত্র ৭২০টি স্লিপার ক্লাসের আসন থাকে সেখানে ৬০০ পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট ছাড়া হয়ে। যার ফলে প্রচুর মানুষ টিকিট বাতিল করতে বাধ্য হন। গত বছর দীপাবলির সময় নভেম্বরের ৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত ৯৬.১৮ লক্ষ টিকিট বাতিল হয়েছে। এতে রেলের রোজগার হয়েছে ১০ কোটি ৩৭ লক্ষ টাকা। 

অনেকের মতে, রেলের এটা খুবই বাজে একটা নিয়ম যে আরএসি বা ওয়েটিং লিস্ট টিকিট ক্যানসেল করার জন্য ৬০ টাকা কেটে নেওয়া হয়। আইআরসিটিসি অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসির ই টিকিট কিনে বাতিল করলে কেটে নেওয়া হবে ৩০ টাকা। এটা হবে নেট ব্যাঙ্কিং ও কার্ড ব্যবহার করলে। আর ইউপিআই-এর মাধ্যমে করলে কাটা হবে ২০। অন্যদিকে নন এসি রিজার্ভবেশন টিকিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেটে বাতিল করলে ১৫ আর ইউপিআই-এর মাধ্যমে হলে ১৫ টাকা।

আরও পড়ুন: Statio Shiva Shakti: চন্দ্রপৃষ্ঠে শিবশক্তি পয়েন্টের নামে সিলমোহর, এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget