এক্সপ্লোর

UP Crime News: হাসপাতালে নাইট ডিউটির সময় চরম নির্যাতিত নার্স, গ্রেফতার ডাক্তার ও ২ স্বাস্থ্যকর্মী

Uttar Pradesh Crime: একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। বন্ধ করা হয়েছে হাসপাতাল

কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে দেশ। কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে প্রবল আলোচনা চলছে এখন। সেই সময়েই উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের অভিযোগ সামনে এল। 

উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঠাকুরদ্বারা-কাশীপুর রোডের উপর থাকা একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে সেই হাসপাতালেই কর্মরত বছর কুড়ির দলিত সম্প্রদায়ভুক্ত ওই নার্সকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোমবার  ওই ঘটনায় এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই হাসপাতালটি অভিযুক্ত ডাক্তারেরই। অপরাধে যুক্ত থাকার অভিযোগে হাসপাতালেরই ২ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশ জানিয়েছে ধৃত ডাক্তার আয়ুর্বেদিক মেডিসিনের ডিগ্রিপ্রাপ্ত। বেশ কয়েকবছর ধরে ওই হাসপাতাল চালাচ্ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, নির্যাতিতা দশ মাস আগে ওই হাসপাতালে কাজে যোগ দিয়েছেন। নির্যাতিতার বাবা FIR দায়ের করেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, সেখানে দাবি করা হয়েছে ঘটনার দিন নাইট ডিউটি ছিল নির্যাতিতার। শনিবার সন্ধে সাতটায় হাসপাতালে পৌঁছেছিলেন। মাঝরাতে তাঁকে জানানো হয় যে ডাক্তার তাঁকে ডাকছে। তিনি যেতে না চাইলে হাসপাতালের ২ কর্মী তাঁকে টেনে নিয়ে যায় হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই থাকা ডাক্তারের বাসভবনে। সেখানে ওই নার্সের উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। আপাতত ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। নি্র্যাতিতার গ্রামে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযুক্ত ডাক্তারের ডিগ্রি ও রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

কদিন আগেই সামনে এসেছিল উত্তরপ্রদেশে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনা। আরও একবার সামনে এল নার্সের উপর হওয়া অপরাধের ঘটনা। এবার কাঠগড়ায় ডাক্তার। বারবার মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সামনে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠছে। ইতিমধ্য়েই আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশে আন্দোলন চলছে। সম্প্রতি বদলাপুরে নাবালিকার উপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তার মধ্যেই উত্তরপ্রদেশে এমন ঘটনা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আইকিউওও জেড৯এস ৫জি সিরিজ এবার ভারতে হাজির, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget