এক্সপ্লোর

ধূমপান, মদ্যপানে করোনা-ঝুঁকি কি বেশি? জেনে নিন পালমনোলজিস্টরা কী বলছেন

কারা সহজেই করোনা ভাইরাসের টার্গেট হতে পারেন, তাই নিয়ে নানারকম তথ্য সামনে আসছে।

করোনা নিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্ক। ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বাড়ছে মৃত্যুও। এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা ২০র বেশি। ক্রমেই গোষ্ঠী সংক্রমণ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। কারা সহজেই করোনা ভাইরাসের টার্গেট হতে পারেন, তাই নিয়ে নানারকম তথ্য সামনে আসছে। করোনার চরিত্র নিয়ে নানা তত্ত্ব উঠে এলেও, একটি ব্যাপারে বিশেষজ্ঞরা সহমত। প্রৌঢ় ও বয়স্করা করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশ। দেশে করোনা-মৃত্যুর পরিসংখ্যানও এই তথ্যকে সমর্থন করছে। আরেকটি বিষয়েও বিশেষজ্ঞদের মধ্যে মতের অমিল নেই। করোনা ভাইরাস যেহেতু শ্বাসনালী ও রেসপিরেটরি সিস্টেমকে সরাসরি আক্রমণ করে, তাই ধূমপায়ীদের ঝুঁকি এক্ষেত্রে বেশিই। সিনিয়র পালমনোলজিস্ট ডা. ধীমান গঙ্গোপাধ্যায় জানালেন, শুধু করোনা থেকে বাঁচতে নয়, আরও বহু বহু রোগ-জীবাণু থেকে বাঁচতেই সিগারেট ছাড়ার কোনও বিকল্প নেই। ধূমপায়ীদের ফুসফুস এমনিই যথেষ্ট ক্ষতিগ্রস্ত, তার উপর যদি করোনার মতো ভাইরাস শরীরে ঢোকে, তাহলে তা সহজেই বিপদ ডেকে আনা। ইনস্টিটিউট পালমো কেয়ার অ্যান্ড রিসার্চ-এর চিকিৎসক ডা. পার্থসারথি ভট্টাচার্য জানালেন, ধূমপান রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মদ্যপানও তাই। তাই তামাক সেবন, ধূমপান ও মদ্যপানে করোনা কেন, অন্য অসুখও করতে পারে। তাই এই মুহূর্তে ছাড়তেই হবে সিগারেট। দরকারে চুইংগাম খেতে পারেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন এই ব্যাপারে, জানালেন ডা. ভট্টাচার্য। তবে সিগারেট ছাড়লেই যে বিপদ মুক্ত তা নয়, ধীরে ধীরে রেসপিরেটরি ফিজিওলজি ইমপ্রুভ করবে, জানালেন চিকিৎসকরা । ধূমপানে কোন বয়সের মানুষরা বেশি ঝুঁকিতে? করোনায় বয়স্কদের আক্রান্ত হওয়ার হার বেশ। কিন্তু ধূমপায়ীদের ক্ষেত্রে কম বয়সেও একই রকম ঝুঁকি। ডা. ধীমান গঙ্গোপাধ্যায় জানালেন, শ্বাসনালীতে সবসময়ই জীবাণু ঢুকছে। শরীরে একটা ব্যবস্থা আছে, যা জীবাণু প্রতিরোধ করে। যখন তার সংখ্যা অনেক বেশি হয়, তখন শরীর তা সামলে উঠতে পারে না। এই নেশাগুলো ইমিউনিটি ক্ষমতা কমিয়ে দেয়। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে ইমিউনিটি বাড়ানো যায় না। এর কোনও ম্যাজিক ড্রাগ নেই। কয়েকটি নিয়ম মেনে চললেই সময়ের সঙ্গে সঙ্গে ইমিউনিটি বাড়ে। যেমন – • সময়ে খাওয়া ও সুষম খাবার খাওয়া। • নির্দিষ্ট সময় ভাল ঘুমের প্রয়োজন। • ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। বিএমআই যেন ২২-২৩ এর বেশি না হয়। • প্রতিদিন কিছু কায়িক পরিশ্রম দরকার। করোনা আবহে মদ্যপানের উপকারিতা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। মদ্যপান নিয়ে সেইসব ভুল ধারণা সরাসরি উড়িয়ে দেন বিশেষজ্ঞরা। পরিমিত মদ্যপান নয়, মদ্যপান ত্যাগের পরামর্শই দিলেন পালমনোলজিস্টরা। সেইসঙ্গে ডা. পার্থসারথি ভট্টাচার্য আরেকটি বিষয়েও জোর দিলেন। অনেকেই আজকাল পথে-ঘাটে মাস্ক ব্যবহার করছেন। তাঁর মতে, মাস্ক পরবেন যাঁদের সর্দি কাশি হয়েছে তাঁরা।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget