এক্সপ্লোর

Don Dawood Ibrahim left Pakistan :ভারতের ভয়ে থরহরিকম্প ! ঠেলায় পড়ে পাকিস্তানের 'সেফ শেল্টার' ছেড়ে পালাল দাউদ!

গত তিন দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। লুকিয়ে পড়েছে দাউদের ছায়া সঙ্গী ছোটা শাকিলও।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তান ছেড়ে চম্পট দিল অন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম।  বহু বছর ধরে সে পাকিস্তানের করাচি শহরে বাস ছিল দাউদ ও তার পরিবারের। এই মুহূর্তে ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। সূত্র বলছে, অপারেশন সিঁদুরের ঠেলাতেই পাকিস্তান ছেড়ে পালিয়েছে দাউদ ইব্রাহিম। 

সূত্রের দাবি, ভারতের এয়ার স্ট্রাইকের জেরে অন্য দেশে গিয়ে লুকনোর চেষ্টা করছে দাউদ। ভারতের প্রত্যাঘাতে এতদিনের নিরাপদ আশ্রয় ছেড়েছে দাউদ। গত তিন দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। লুকিয়ে পড়েছে দাউদের ছায়া সঙ্গী ছোটা শাকিলও। 
এর আগে ২০২৩ এ শিরোনামে আসে দাউদের নাম। গুরুতর অসুস্থ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। মুম্বই হামলার মূল চক্রীকে বিষপ্রয়োগ করা হয়েছে বলে পাক সংবাদ মাধ্যমের একাংশ দাবি করে।  তবে সরকারিভাবে এই খবর স্বীকার করা হয়নি তখনও ।  করাচির হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিমের অবস্থা সঙ্কটজনক বলে জানা যায়।  হাসপাতালের নিরাপত্তা আঁটসাঁট করতে দেখা যায় ভাইরাল ভিডিওয়। সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘচে। পাকিস্তানজুড়ে তৎপরতা লক্ষ্য করা যায়।  লাহৌর, করাচি, ইসলামাবাদের মতো শহরে কড়া সতর্কতা জারি হয়। পাকিস্তানের বিভিন্ন শহরে ইন্টরনেটের সার্ভার ডাউন হয়ে যায়। কাজ করছিল না এক্স হ্যান্ডল, ফেসবুক ও ইনস্টাগ্রামও। দাউদের খবর লুকোতেই সার্ভার ডাউন, অনেকেই বলেন একথা। পাকিস্তানের করাচি এতটাই সেফ শেল্টার ছিল দাউদের। 

১৯৫৫-তে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মামকা গ্রামে জন্ম হয়েছিল দাউদের। বাবা ইব্রাহিম কাস্কর ছিলেন পুলিশের হেড কনস্টেবল। কিন্তু ছেলে হাঁটেন উল্টোপথে। অপরাধ জগতে হাত পাকিয়ে একসময় পুলিশের ছেলেই হয়ে ওঠেন ‘ডন’। ১২ মার্চ, ১৯৯৩ মুম্বইয়ে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে গোটা দেশকে কাঁপিয়ে দেয় দাউদ । তারপর থেকে কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে সে। ভারত থেকে পালিয়ে যাওয়ার পর, তাঁর স্থায়ী ঠিকানা কোথায়? পাকিস্তান না অন্য কোথাও? এই নিয়ে নানা জল্পনার পর শেষমেশ, আন্তর্জাতিক চাপের মুখে ২০২০ সালে ইসলামাবাদ স্বীকার করে নেয়, দাউদ করাচিতে থাকেন। সেই পাকিস্তান থেকেই এবার নাকি পালাল দাউদ। এবার গন্তব্য কোথায়  ? কয়েক দশক হয়ে গেল তার কোনও ছবি প্রকাশ্যে আসেনি। বহু বছর আগে শারজায় স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখতে দেখা গেছিল তাকে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget