এক্সপ্লোর

Narendra Modi: ‘মোদি ফোন করে বলেন, উই আর ডান, যুদ্ধে এগোব না’, ভারত ও পাকিস্তানকে নিয়ে নয়া দাবি ট্রাম্পের

Donald Trump: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়, সেই নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প।

নয়াদিল্লি: নয় নয় করে ৬০ বারেরও বেশি বার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আবারও বড় দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ পরিস্থিতিতে তাঁকে ফোন করেন মোদি। জানান, ভারত যুদ্ধে যাবেন না। (Donald Trump)

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়, সেই নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও পাকিস্তান, দুই দেশের উপরই ৩৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি। তার পরই মোদি তাঁকে ফোন করে যুদ্ধ থেকে সরে আসার কথা জানান। (Narendra Modi)

বুধবার US-Saudi Invest Forum-এর মঞ্চে ট্রাম্পকে বলতে শোনা যায়, “বিবাদ মেটাতে বরাবরই সিদ্ধহস্ত আমি। যুদ্ধ মেটাতেও…ভারত ও পাকিস্তান… ওরা তো পরস্পরের উপর চড়াও হচ্ছিল, পরমাণু অস্ত্রশস্ত্র নিয়ে। আমি বলে দিই, যুদ্ধ করলে দুই দেশের উপরই ৩৫০ শতাংশ শুল্ক চাপাব। আমেরিকার সঙ্গে আর বাণিজ্য করা যাবে না। ওরা না না বলছিল, আমি জানিয়ে দিই, হবেই হবে। আমার কথা শুনলে সিদ্ধান্ত প্রত্যাহার করব। কিন্তু একে অপরের দিকে পরমাণু অস্ত্র ছুড়বে, লক্ষ লক্ষ মানুষ মারবে, লস অ্যাঞ্জেলসের আকাশে পরমাণু ধুলো উড়বে, তা হবে না।”

ট্রাম্পের দাবি, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে সেই মর্মে নির্দেশও দেন তিনি। জানিয়ে দেন, যুদ্ধে গেলে দুই দেশের উপর ৩৫০ শতাংশ শুল্ক চাপাবেন তিনি। সংযত হলে বাণিজ্যচুক্তি করবেন। এভাবে, শুল্ক হুঁশিয়ারির বলেই তিনি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি ট্রাম্পের। তাঁর দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফোন করে ধন্যবাদও জানান।

এর পরই ট্রাম্প দাবি করেন, মোদিও তাঁকে ফোন করেন। ট্রাম্পের বক্তব্য, “প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ফোন পাই। উনি বলেন, ‘উই আর ডান’। আমি জানতে চাই, ‘ইউ আর ডান উইথ হোয়াট?’ উনি বলেন, ‘আমরা যুদ্ধে এগোচ্ছি না’। আমি ওঁকে বলি ধন্যবাদ। চলুন চুক্তি করি।”

ট্রাম্পের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আটকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। গত ১০ মে ট্রাম্পই প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। সেই থেকে এখনও পর্যন্ত ৬০ বারেরও বেশি একই দাবি করেছেন তিনি। পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা মেনে নিলেও, ভারতের দাবি, কোনও তৃতীয় পক্ষ যুদ্ধবিরতি করায়নি। যদিও ট্রাম্পের দাবি নিয়ে সরাসরি কিছু বলেননি মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Boy Death: স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য
স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget