এক্সপ্লোর

Double Earthquake:সাময়িক স্থগিত নিরাপত্তা পরিষদের বৈঠক, কাঁপল নিউ জার্সি-নিউ ইয়র্ক! একই দিনে ভূমিকম্প মায়ানমারে

Earthquake In Myanmar And US East Coast:ভূমিকম্পে কাঁপল মায়ানমার, অন্য আর একটি কম্পনে দুলে উঠল নিউ জার্সি-নিউ ইয়র্কের আকাশছোঁয়া বাড়িগুলি । তাইওয়ানের পরই এই ঘটনা।

নয়াদিল্লি: ভূমিকম্পে কাঁপল মায়ানমার, অন্য আর একটি কম্পনে দুলে উঠল নিউ জার্সি-নিউ ইয়র্কের আকাশছোঁয়া বাড়িগুলি । একই দিনে বিশ্বের দুই প্রান্তে ভূমিকম্পের ঘটনা তাক লাগিয়ে দিয়েছে ভূতত্ত্ববিদদের। 

মায়ানমারের ছবি...
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির যা হিসেব, তাতে এদিন রিখটার স্কেলে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে পড়শি মায়ানমারে। সন্ধে সওয়া ৬টা নাগাদ হঠাতই সেখানকার মাটি দুলে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির হিসেব অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে কম্পনের উৎস ছিল। এই ঘটনার ঠিক দিন দুয়েক আগে ভয়ঙ্কর ভূমিকম্পে নয়ছয় হয়ে যায় তাইওয়ানের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৭.২। পরিস্থিতি এমন হয়েছিল যে জাপান ও দূরবর্তী দ্বীপগুলির জন্য সুনামি সতর্কতা জারি করতে হয়। তবে সেই সুনামি সতর্কতা পরে প্রত্যাহারও করে নেন কর্তৃপক্ষ। যদিও ভূমিকম্পের অভিজ্ঞতা এড়াতে পারেনি জাপান। তাইওয়ানের পর দিনই, রিখটার স্কেলে ৬.৩ দুলে ওঠে জাপান। শক্তিশালী ওই কম্পনে অন্তত ১০ হাজার জখম হয়েছেন বলে আশঙ্কা, এখনও অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে থাকতে পারেন বলেও মনে করছে প্রশাসন। 

দুলে উঠল নিউ জার্সি-নিউ ইয়র্ক...
একই দিনে কম্পনের অনুভূতি টের পেল মার্কিন ইস্ট কোস্ট-ও। নির্দিষ্ট করে বললে, এই কম্পনে নিউ জার্সি-নিউ ইয়র্কের উঁচু বাড়িগুলি দুলে ওঠে। United States Geological Survey-র দাবি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। নিউ জার্সির হোয়াইটহাউস স্টেশনে উত্তর-পূর্ব দিকে এর উৎপত্তিস্থল বলেও জানায় তারা। কম্পনের জেরে পরিস্থিতি এমনই হয় যে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে বৈঠক সাময়িক ভাবে স্থগিত করে দিতে হয়। ব্রুকলিনের বহু বিল্ডিং থরথর করে কেঁপে ওঠে। মার্কিন স্থানীয় সময় বেলা ১০টা ২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দুই জায়গায়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির বিবরণ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানান, আমেরিকার পূর্ব উপকূল বরাবর ফিলাডেলফিয়া পর্যন্ত কম্পন টের পাওয়া গিয়েছে।     
প্রসঙ্গত, গত কাল অর্থাৎ বৃহস্পতিবার, হিমাচল প্রদেশের চম্বা জেলাতেও ভূমিকম্প হয়েছিল। তবে আশার খবর একটাই। তাতে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না থাকলেও কিছু কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। 

আরও পড়ুন:ফোনে বাইডেনের 'অসন্তোষ', ত্রাণের জন্য সাময়িক ভাবে উত্তর গাজার সীমান্ত চালু করতে রাজি ইজরায়েল

 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget