এক্সপ্লোর

Israel Hamas War:ফোনে বাইডেনের 'অসন্তোষ', ত্রাণের জন্য সাময়িক ভাবে উত্তর গাজার সীমান্ত চালু করতে রাজি ইজরায়েল

Biden Netanyahu Talk:ইজরায়েল ও উত্তর গাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ 'এরেজ ক্রসিং' চালু করতে চলেছে তেল আভিভ, বিবৃতি দিয়ে জানাল সে দেশের প্রধানমন্ত্রীর দফতর

কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (President Joe Biden) সঙ্গে বৃহস্পতিবার দীর্ঘ ফোনালাপ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Benjamin Netanyahu)। আর আজই প্রধানমন্ত্রীর দফতর জানাল, ইজরায়েল ও উত্তর গাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ 'এরেজ ক্রসিং' (Israel Approves Reopening Northern Gaza Border) চালু করতে চলেছে তারা। গত ৭ অক্টোবর, যুদ্ধ শুরুর পর থেকে দীর্ঘ সময় এই ক্রসিংয়ের কার্যত কোনও অস্তিত্ব ছিল না। যুদ্ধের অভিঘাতে তা ধ্বংস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই ক্রসিংই আবার চালু হতে চলেছে। ইজরায়েল আরও জানিয়েছে, গাজায় যাতে আরও বেশি করে ত্রাণসামগ্রী যায় সেই ব্যবস্থা সাময়িক ভাবে করা হবে। পাশাপাশি ওই 'স্ট্রাইক'-র জন্য দুজন অফিসারকে বরখাস্ত করা হয়েছে। 

বিশদ...
ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এই প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছে সেটি অনুযায়ী, 'মানবিক সঙ্কট এড়ানো এবং যুদ্ধ যাতে জারি থাকতে পারে, সে কথা মাথায় রেখে আশদোদ এবং এরেজ চেকপয়েন্ট দিয়ে গাজায় ত্রাণ পাঠানোয় সাময়িক ভাবে অনুমোদন দেওয়া হচ্ছে।'  মার্কিন সংবাদমাধ্যমের দাবি, গত কাল বাইডেন এবং নেতানইয়াহু ফোনে প্রায় আধঘণ্টা মতো কথা বলেন। গাজায় কর্মরত 'ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনস'-র ত্রাণকর্মীদের ৭ জনের মৃত্যু নিয়ে তুমুল অসন্তোষও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার পর, মাঝরাতেই এই বিবৃতি দেয় ইজরায়েল। আশদোদ এবং এরেজের পাশাপাশি কেরেম-শালোম সীমান্ত দিয়ে যাতে জর্ডনের পাঠানো ত্রাণ আরও বেশি করে পাঠানো যেতে পারে, সেই ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিবৃতিতে। তবে এই সাময়িক 'সুর নরম' করার একটি উদ্দেশ্য মানবিক সঙ্কট এড়ানো হলে অন্যটি যে যুদ্ধ জারি রাখার ব্যবস্থা করা, সেটিও মনে করানো হয় ইজরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

আর যা...
সূত্রের খবর, গাজার সার্বিক পরিস্থিতি যে মোটেও 'মেনে নেওয়া যায় না', সে কথা বলে আগেই নেতানইয়াহুকে একপ্রস্ত সতর্কবার্তা দিয়েছেন বাইডেন। সঙ্গে এও জানিয়েছেন, দ্রুত কোনও পদক্ষেপ না করলে 'ফল ভোগার' জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। পরে হোয়াইট হাউসও একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, 'ইজরায়েল কী পদক্ষেপ করছে, তা খতিয়ে দেখে গাজা সম্পর্কে নিজেদের নীতি স্থির করবে আমেরিকা।' নেতানইয়াহুর দফতরের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিকে আজ স্বাগত জানায় আমেরিকা। তবে সঙ্গে এও মনে করানো হয়েছে, যে দ্রুত যেন এই নীতি বলবৎ করার ব্যবস্থা করা হয়।  

 

আরও পড়ুন:UN-এর নির্বাচন মন্তব্য হেলায় ওড়ালেন বিদেশমন্ত্রী! কী বললেন?

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget