এক্সপ্লোর

East Medinipur : বিজেপি করায় আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চনার অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূলী প্রধান

আবাস যোজনার বাড়ি পেতে ফের আমরা-ওরার অভিযোগ। বিজেপি করায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার বাড়ি দিচ্ছে না বলে অভিযোগ।

বিটন চক্রবর্তী, নন্দকুমার : আবাস যোজনার বাড়ি পেতে ফের আমরা-ওরার অভিযোগ। বিজেপি করায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত আবাস যোজনার বাড়ি দিচ্ছে না বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার প্রধানের। নন্দকুমারের কুমরচক এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

নন্দকুমার থানা এলাকার কুমরচক গ্রাম পঞ্চায়েতের শিবদত্তপুরের বাসিন্দা সুদর্শন মণ্ডলের সম্বল বলতে এক চিলতে ভাঙাচোরা বাড়ি। ছিটে বেড়ার দেওয়াল ইতিমধ্যে ভেঙে পড়েছে, সেখানে পলিথিন দিয়ে কোনওরকমে বৃষ্টির ঝাপটা আটকানোর চেষ্টা করা হয়। টালির চালও ভেঙে ভেঙে পড়ছে। রোদ-বৃষ্টি থেকে বাঁচতে সেখানেও পলিথিন ঢাকা। 

একটা সময় এই বাড়ি থেকেই তাঁত মেশিনের খটাখট শব্দে ভরে উঠত গোটা এলাকা। স্বচ্ছলভাবে চলে যেত সুদর্শনবাবুর সংসার। কিন্তু, ভাঙাচোরা ঘরে, অবিশ্রান্ত বৃষ্টির জেরে সেই মেশিনও আজ অকেজো হয়ে পড়েছে। ফলে, অন্যের বাড়িতে দিনমজুরি করে কোনও রকমে সংসার চালান তিনি। কিন্তু, আর্থিক অনটনের জেরে ঘরটি সারিয়ে উঠতে পারেননি, পারেননি নতুন ঘর করতেও। আমফান কিংবা ইয়াস, দুই প্রাকৃতিক বিপর্যয়ে কোনও ক্ষতিপূরণও পাননি তিনি। বহু আশা নিয়ে আবাস যোজনার বাড়ি তৈরির আবেদন করেছিলেন। স্থানীয় কুমরচক গ্রাম পঞ্চায়েতে প্রয়োজনীয় কাগজ সহ নিজের এলাকার পঞ্চায়েত সদস্যর সই করা নির্দিষ্ট ফর্মও জমা দিয়েছিলেন। কিন্তু সুদর্শনবাবুর অভিযোগ, তিনি বিজেপি করায় তাঁকে সরকারি সাহায্য থেকে বঞ্চিত করছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান!

তবে এই অভিযোগ মানতে নারাজ খোদ কুমরচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধাংশু সামন্ত। তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। আমরা লোককে ডেকে ডেকে বাড়ি দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের সরকারি কোটা পূরণ করতে হিমসিম খেতে হচ্ছে। সে জায়গায় এই অভিযোগ ঠিক নয়। 

আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস গরিব মানুষের আবাস যোজনার বাড়ি নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। কাটমানি পাওয়ার আশায় বেছে বেছে পাকা ছাদওয়ালা লেকেদের আবাস যোজনার বাড়ি দিচ্ছে। 

পাল্টা বিজেপিকে জবাব দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করছে। কোনও ব্যক্তি যদি সরকারি নিয়মে আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য হন, তিনি পাবেন। এখানে দল বা সরকার কোনওভাবেই পক্ষপাতিত্ব করে না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget