এক্সপ্লোর

Elon Musk: এক সপ্তাহ অমলেট খাবেন না মাস্ক, 'প্রায়শ্চিত্ত' করতেই সিদ্ধান্ত

SpaceX News: আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি মাস্ক-কে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে।

নয়াদিল্লি: আগামী এক সপ্তাহ অমলেট না খাওয়ার পণ নিলেন ধনকুবের ইলন মাস্ক। 'জঘন্য অপরাধে'র প্রায়শ্চিত্ত করতেই নাকি এমন সিদ্ধান্ত। মাস্কের সংস্থা SpaceX কীভাবে পরিবেশের ক্ষতি করছে সেই নিয়ে আমেরিকার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এক সপ্তাহ অমলেট খাবেন না বলে ঘোষণা করলেন মাস্ক। (Elon Musk)

আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি মাস্ক-কে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টে বলা হয়, মাস্কের সংস্থা SpaceX সম্প্রতি যে রকেট উৎক্ষেপণ করে, তা পরিবেশের ক্ষতি করে। এমনকি রকেট উৎক্ষেপণ করতে গিয়ে সম্প্রতি নয়টি পাখির বাসাও ভেঙে ফেলা হয় বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনের একটি অংশে। নষ্ট হয়ে যাওয়া পাখির বাসা এবং ডিমের ছবিও তুলে ধরা হয় রিপোর্টে। (SpaceX News)

ওই রিপোর্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নজরে আসে মাস্কেরও। তাতেই কটাক্ষের সুরে অপরাধের প্রায়শ্চিত্ত করার ঘোষণা করেন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ লেখেন, 'এই জঘন্য অপরাধের প্রায়শ্চিত্ত করতে এক সপ্তাহ অমলেট খাব না আমি'। সংবাদপত্রের ওই রিপোর্ট নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মাস্কের অনুগামীরাও। 

আরও পড়ুন: Tripura HIV AIDS Cases: ত্রিপুরায় মহামারির আকার নিচ্ছে HIV! সংক্রমিত স্কুল ও কলেজ পড়ুয়ারা, রিপোর্ট ঘিরে তোলপাড়

মহাকাশ অভিযানের বাণিজ্যিকরণ নিয়ে এমনিতেই বিতর্ক রয়েছে। সেই আবহেই আমেরিকায় মাস্কের সংস্থা SpaceX মহাকাশ অভিযানে বিপুল সাফল্য পেয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ৭১টি রকেট উৎক্ষেপণ করেছে তাঁর সংস্থা, যার মধ্যে রয়েছে ৬৮টি Falcon 9 অভিযান, একটি Falcon Heavy এবং দু'টি Starship অভিযান। 

মহাকাশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের ক্ষেত্রে SpaceX কার্যতই বেসরকারি সংস্থাগুলিকে পিছনে ফেলে দিয়েছে। আগামী দিনে চন্দ্রাভিযান এবং মঙ্গল অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে তারা। কিন্তু একাধিক ক্ষেত্রেই অভিযান চালাতে গিয়ে পরিবেশ সংক্রান্ত নিয়ম-কানুন মানা হচ্ছে না বলে অভিযোগ। তাদের ছোড়া রকেটে বায়ুমণ্ডলের ক্ষতি হওয়ার বিষয়টি নিয়েও কাটাছেঁড়া চলছে। মাস্ক যদিও সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। এবারও সংবাদপত্রের রিপোর্টের প্রেক্ষিতে তিনি যে অমলেট না খাওয়ার ঘোষণা করেছেন, তাতেও কটাক্ষ রয়েছে বলে মত সমালোচকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget