এক্সপ্লোর

আলাপ সোশ্যাল মিডিয়ায়, বান্ধবীর সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে পাকিস্তান যাওয়ার চেষ্টা, তরুণ গ্রেফতার

তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। তাঁকে ফিরিয়ে আনতে ওসমানাবাদ পুলিশ গুজরাত রওনা দিয়েছে।

গাঁধীনগর: যেন বজরঙ্গী ভাইজান। তবে এখানে কোনও মেয়ের বাড়ি পৌঁছনোর জন্য নয়, বরং বাড়ি খোঁজার জন্য এক তরুণ পাকিস্তান যাওয়ার চেষ্টা করছিলেন। গুজরাতের কচ্ছের রাণ থেকে তাঁকে গ্রেফতার করেছে বিএসএফ। গ্রেফতার তরুণের নাম জিশান মহম্মদ সিদ্দিকি, বাড়ি মহারাষ্ট্রের ওসমানাবাদ শরের খাজানগরে, বয়স বছর ২০। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জিশানের সঙ্গে মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এক মহিলার আলাপ হয়। লকডাউনে ট্রেন বাস বন্ধ থাকায় ১১ তারিখ মোটর সাইকেলে করে বান্ধবীর বাড়ি রওনা দেন তিনি। ছেলে আচমকা নিখোঁজ হয়ে যেতে বাড়ির লোক ওসমানাবাদ পুলিশে খবর দেন। জিশানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে পুলিশ জানতে পারে, তিনি পাকিস্তান রওনা দিয়েছেন করাচির একটি মেয়ের সঙ্গে দেখা করতে। তাঁর মোবাইল ফোন রেকর্ড থেকে পুলিশের সাইবার উইং জানতে পারে, তিনি গুজরাতের কচ্ছে। তারা তখন যোগাযোগ করে গুজরাত পুলিশের সঙ্গে। খবর যায় বিএসএফের কাছে। বৃহস্পতিবার সন্ধেয় কচ্ছের রাণের ধোলাভীরা গ্রামের কাছে মহারাষ্ট্রের রেজিস্ট্রেশন নম্বর যুক্ত একটি পরিত্যক্ত মোটর সাইকেল পাওয়া যায়।  রাতে পাকিস্তান সীমান্ত থেকে কিলোমিটার দেড়ের দূরে তাঁকে গ্রেফতার করে বিএসএফ। জিশান ধু ধু রাণের মধ্যে উদভ্রান্তের মত পায়ে হেঁটে ঘুরছিলেন। জিশান তাদের জানিয়েছেন, তিনি করাচি যেতে চাইছিলেন, নেভিগেশনের জন্য ব্যবহার করেন গুগল ম্যাপ। ইচ্ছে ছিল, কচ্ছের রাণে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ঢুকবেন। কিন্তু বালিতে তাঁর মোটর সাইকেলের চাকা আটকে যায়। তাই হেঁটেই রওনা দেন তিনি। প্রচণ্ড তৃষ্ণায় রাণের মধ্যে ঘণ্টাদুয়েক অজ্ঞান অবস্থায় ছিলেন বলেও জিশান জানিয়েছেন। তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। তাঁকে ফিরিয়ে আনতে ওসমানাবাদ পুলিশ গুজরাত রওনা দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget