এক্সপ্লোর

S Jaishankar:নিরাপত্তা পরিষদের মানসিকতা 'পুরোনো দিনের ক্লাব'-র মতো, ফের সমালোচনা এস জয়শঙ্করের

United Nations Security Council:  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মানসিকতা অনেকটা 'পুরোনো দিনের ক্লাব'-র মতো, মনে করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

নয়াদিল্লি:  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) মানসিকতা অনেকটা 'পুরোনো দিনের ক্লাব'-র (S Jaishankar On UNSC) মতো, মনে করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মতে, নিয়ন্ত্রণ আলগা হয়ে যাওয়ার যাওয়ার ভয়ে নতুন কোনও রাষ্ট্রকে সদস্য হতে দিতে চায় না নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি। বিদেশমন্ত্রীর সংযোজন, পরিষদের সদস্যরাষ্ট্রগুলির সিদ্ধান্ত যাতে প্রশ্নের মুখে না পড়ে সেই জন্যই  এই ধরনের মানসিকতা। 

বিশদ...
রবিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী। বলেন, 'নিরাপত্ত পরিষদ অনেকটা পুরনো দিনের সাবেকি ক্লাবের মতো, যার সদস্যরা নিজেদের হাত থেকে লাগাম আলগা হতে দিতে চায় না। ক্লাবে তাদের নিয়ন্ত্রণ কায়েম রাখতে চায়। নতুন সদস্য পেতে তারা আগ্রহী নয়। তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠুক, সেটাও চায় না।' দশকের পর দশক ধরে কোনও সংস্কার না হওয়ায় রাষ্ট্রপুঞ্জ যে তার গুরুত্ব হারাচ্ছে, সেটাকে 'ব্যর্থতা' বলেও মনে করেন বিদেশমন্ত্রী। জয়শঙ্করের কথায়, 'এটি মানবিক ব্যর্থতা। আজ তা গোটা বিশ্বের ক্ষতি করছে।' 
এর আগে, রাষ্ট্রপুঞ্জের সমালোচনা শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। জি-৭-র (G7)  মঞ্চ থেকে মোদি বলেছিলেন, বর্তমান বিশ্বের বাস্তব ছবি তুলে ধরতে না পারলে রাষ্ট্রপুঞ্জ ও নিরাপত্তা পরিষদ স্রেফ 'কথাসর্বস্ব' প্রতিষ্ঠান হয়ে থেকে যাবে। সঙ্গে প্রশ্ন ছিল, যেখানে শান্তি ও স্থিতাবস্থা সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপুঞ্জ তৈরি হয়েছিল, সেখানে কেন এখনও এই নিয়ে বিশ্বের অন্যান্য মঞ্চগুলিকে মাথা ঘামাতে হচ্ছে? কার্যত এক সুর শোনা গেল বিদেশমন্ত্রীর কথায়। 

আর যা বললেন...
'আজ যদি জিজ্ঞাসা করেন, বিশ্বের ২০০টি দেশ সংস্কার চায় কি চায় না? সিংহভাগ দেশ বলবে, আমরা সংস্কারের পক্ষে', বেঙ্গালুরুর অনুষ্ঠানে স্পষ্ট বলেন জয়শঙ্কর। এর আগে, গত সেপ্টেম্বরেও রাষ্ট্রপুঞ্জের সমালোচনা শোনা গিয়েছিল ভারতের বিদেশমন্ত্রীর মুখে। রাষ্ট্রপুঞ্জ যে ভাবে সংস্কার ও পরিবর্তনে বাধা দিচ্ছে, তাতে অচিরেই এই আন্তর্জাতিক মঞ্চ আর সময়োপযোগী থাকবে না। মানুষও অন্যত্র সমস্যার সমাধান খুঁজতে যাবেন। এই প্রসঙ্গে 'বাসযাত্রীর' অনুষঙ্গ টানেন বিদেশমন্ত্রী। বলেন, 'এটিকে কোথাও একটা হালকা ভাবে বাসযাত্রীর সঙ্গে তুলনা করেছিলাম। আসনে বসে থাকা ব্যক্তি কিছুতেই তা পরের যাত্রীর জন্য ছেড়ে দেবেন না। এখানে পাঁচ জন যাত্রী বসে রয়েছেন। কখনও দেখবেন, যাত্রীদের কেউ ক্লান্ত, কেউ শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাও বাকিরা আসন ছেড়ে দেবেন না।'

 

প্রেক্ষাপট...
রাষ্ট্রপুঞ্জের সংস্কার চেয়ে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছে নয়াদিল্লি। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিদারও ভারত। এখনও পর্যন্ত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চিন-এই পাঁচটি দেশই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যে কোনও গুরুত্বপূর্ণ প্রস্তাবে "ভেটো" দেওয়ার ক্ষমতা একমাত্র এই পাঁচজনেরই রয়েছে। এই সদস্যসংখ্যা বাড়ানোর জন্য রাষ্ট্রপুঞ্জের উপর চাপ বাড়ছে। ভারতের পাশাপাশি ব্রাজিল, দক্ষিণ আমেরিকা ও জাপানও এই সদস্যপদের অন্যতম দাবিদার। কিন্তু এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন এবং পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ নিয়ে ভারতের দাবিকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। একসুর শোনা গিয়েছিল আমেরিকার গলাতেও। পরে ব্রিটেন এবং ফ্রান্সও সমর্থনের আশ্বাস দেয়। একমাত্র ব্যতিক্রম চিন। 

সেরা শিরোনাম

Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Accident News: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget