এক্সপ্লোর

Suvendu Adhikari on twitter: কসবাকাণ্ডের জের, টিকাকরণে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

একজন সাংসদই যদি প্রতারিত হন, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায় ? কসবাকাণ্ডে প্রশ্ন বিরোধী দলনেতার।

কলকাতা : কসবাকাণ্ড নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। টিকাকরণ কর্মসূচি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রচেষ্টা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। একজন সাংসদই যদি প্রতারিত হন, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায় ? প্রশ্ন বিরোধী দলনেতার।

ট্যুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে ট্যাগ করে তিনি লিখেছেন, কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল একজন প্রতারক। যে নিজেকে IAS অফিসার বলে মিথ্যা পরিচয় দিয়েছিল। এই বিষয়টি টিকাকরণ কর্মসূচি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিশ্রম ও আনুগত্য নিয়ে সন্দেহ জাগাচ্ছে। একজন সাংসদই যদি প্রতারণার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?

প্রসঙ্গত, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার কসবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়। সচেতনতা প্রচারে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমি চক্রবর্তীকেও। সেই ক্যাম্পে গিয়েই নিজের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। 

এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। 

বৃহস্পতিবার অভিযুক্ত দেবাঞ্জন দেবকে নিয়েই কসবায় তাঁর অফিসে হানা দেয় পুলিশ। সঙ্গে ছিল ফরেন্সিক দল। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু ভায়াল, নথি এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তবে উদ্ধার হওয়া ভায়ালে করোনার ভ্যাকসিন নেই। দেবাঞ্জনের অফিস থেকে পাওয়া ভায়াল পরীক্ষা করে ফরেন্সিকের অনুমান, কোভিশিল্ডের আড়ালে রয়েছে অ্যামকাসিন-৫০০ ইঞ্জেকশন! অ্যান্টি ব্যাকটিরিয়াল ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এই অ্যামকাসিন-৫০০। তাহলে ভ্যাকসিনের আড়ালে দেওয়া হয়েছিল অ্যান্টি ব্যাকটিরিয়াল ওষুধ? কোভিশিল্ডের স্টিকার লাগানো ভায়ালে আড়ালে আরেক স্টিকার রয়েছে! 

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Petrol Diesel Price : সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
সপ্তাহ শুরুতেই কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে

ভিডিও

Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget